Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা অমিত শাহর, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব

শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনায়  ৩৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এরপরই উদ্বেগ প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (Tamil Nadu CM MK Stalin) সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খবর নেন অমিত শাহ (Amit Shah)।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা অমিত শাহর, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 September 2025 09:07

দ্য ওয়াল ব্যুরো: টিভিকে নেতা বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Tamil Nadu Stampede) রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনায়  ৩৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এরপরই উদ্বেগ প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (Tamil Nadu CM MK Stalin) সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খবর নেন অমিত শাহ (Amit Shah)।

তামিলনাড়ু সরকারকে পাঠানো বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি কীভাবে তৈরি হল এবং উদ্ধার ও আহতদের চিকিৎসার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার সমস্ত তথ্য সরকারকে জানাতে হবে।   

 

শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা-রাজনীতিক বিজয়ের জনসভায় হঠাৎই ব্যাপক ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হয়। তাতে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর (Tamil Nadu Stampede)। অনেকে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন, কেউ আবার সভাস্থলেই অজ্ঞান হয়ে যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমকে স্ট্যালিন (Tamil Nadu CM MK Stalin) জানিয়েছেন, পরিস্থিতি যাচাই ও দোষীদের শনাক্ত করতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশান।

টিভিকে দলের প্রধান বিজয় এই ঘটনায় প্রথমবার মুখ খুলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, অবর্ণনীয় দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি।' মৃতদের পরিবারদের প্রতি তাঁর গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।

জানা যাচ্ছে, বিজয়ের জনসভায় প্রাথমিক ভাবে ৩০ হাজার মানুষের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হাজির হন প্রায় ৬০ হাজার মানুষ। গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, বিজয়ের সভায় প্রায় ছ’ঘণ্টা দেরি হয়। বিকেল থেকে অপেক্ষমাণ ভিড় সন্ধ্যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিজয় বক্তৃতা শুরু করতেই মঞ্চের দিকে একসঙ্গে ছুটতে থাকেন হাজারো সমর্থক। শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। অনেকে পড়ে গিয়ে পদপিষ্ট হন। শিশুরাও ছিটকে যায় অভিভাবকদের থেকে।


```