আইসিইউতে আগুন লাগার পর সেই ঘর দ্রুত খালি করে দেওয়া সম্ভব হয়েছিল। তবে আগুনের ধোঁয়ায় হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়লে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 March 2026 08:16
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার (Odisha) কটকের এসসিবি মেডিক্যাল কলেজ (Cuttack Medical College) ও হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে ১০ জন মারা গিয়েছেন। আহত বহু।
দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। ঘটনার স্থল থেকে সর্বশেষ রিপোর্ট পরিস্থিতি উদ্বেগ জানক।
পুলিশ জানিয়েছে আগুন লাগে হাসপাতালের আইসিইউতে (ICU)। গভীর রাতে আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দলকে। পুলিশ জানিয়েছে নিহত ও আহতরা অধিকাংশই শ্বাসকষ্টজনিত সমস্যার শিকার।
আইসিইউতে আগুন লাগার পর সেই ঘর দ্রুত খালি করে দেওয়া সম্ভব হয়েছিল। তবে আগুনের ধোঁয়ায় হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়লে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়। তাতেই এখনও পর্যন্ত ১০ জন মারা গিয়েছেন। গুরুতর অসুস্থদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বহুতল হাসপাতালটির সব রোগীকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি আগুন ছড়িয়ে পড়ায়। ফলে পরিস্থিতি উদ্বেগজনক বলে একাধিক সূত্র জানিয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। শর্টসার্কিট কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।