Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টিকিট এবার এক ক্লিকে, তৎকালেও সুযোগ বাড়বে! ৪০ বছর পর পুরোপুরি বদলাচ্ছে রেলের রিজার্ভেশন সিস্টেম

রেলের নতুন টিকিটিং সিস্টেম চালু হলে এখনকার তুলনায় পাঁচ গুণ বেশি গতি পাওয়া যাবে। যেখানে এখন প্রতি মিনিটে ২৫ হাজার টিকিট বুক করা যায়, নতুন সিস্টেমে ১ লক্ষ ২৫ হাজার টিকিট প্রতি মিনিটে বুকিং হবে।

টিকিট এবার এক ক্লিকে, তৎকালেও সুযোগ বাড়বে! ৪০ বছর পর পুরোপুরি বদলাচ্ছে রেলের রিজার্ভেশন সিস্টেম

রেলের রিজার্ভেশন সিস্টেমে বদল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 12:43

দ্য ওয়াল ব্যুরো: রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে সার্ভার ধীরে চলে, আবার কখনও পেজ খোলে না, কখনও  ক্যাপচা-জটে আটকে যাওয়া- এসব অভিযোগ বহু দিনের।  অনলাইন বুকিংয়ের (Online Ticket Booking) সাইট খুললেই চোখের সামনে 'Request Failed' বা 'Session Expired'! আর কাউন্টারে গেলে লম্বা লাইন, সার্ভার ডাউন, আবার উঠতেই ‘টিকিট সোল্ড আউট’ (Ticket Sold Out)। কোটি কোটি যাত্রীর এই চেনা ভোগান্তি এবার পাল্টাতে চলেছে। ভারতীয় রেলওয়ে ১ হাজার কোটি টাকার বিশাল প্রকল্পে বদলে ফেলছে তার পুরো বুকিং সিস্টেম (Passenger Reservation System), যা টিকিট বুকিংয়ের অভিজ্ঞতাকে করবে আরও দ্রুত, সুরক্ষিত ও আধুনিক।

কী বদল আসছে নতুন সিস্টেমে?

রেলের নতুন টিকিটিং সিস্টেম চালু হলে এখনকার তুলনায় পাঁচ গুণ বেশি গতি পাওয়া যাবে। যেখানে এখন প্রতি মিনিটে ২৫ হাজার টিকিট বুক করা যায়, নতুন সিস্টেমে ১ লক্ষ ২৫ হাজার টিকিট প্রতি মিনিটে বুকিং হবে। অর্থাৎ পিক আওয়ার অর্থাৎ সকাল ৮টার তৎকাল বুকিংয়ে আর ভাগ্যের উপর নির্ভর করে থাকতে হবে না। এপ্রিল থেকে জুনের মধ্যে নতুন PRS চালু হতে পারে, এমনটাই জানিয়েছে CRIS (Centre for Railway Information Systems)।

বট আর ফেক অ্যাকাউন্টের দৌরাত্ম্য কমবে

এত বছর ধরে তৎকালের পুরোটাই যেন বটের দখলে ছিল। ‘Gadar’, ‘SpaceX’, ‘Avenger’- এমন অজস্র অবৈধ সফটওয়্যার বুকিং খোলার সেকেন্ডে টিকিট কুড়িয়ে নিত। যাত্রীরা নামটাই টাইপ করতে পারত না, তার আগেই টিকিট সোল্ড আউট!

নতুন সিস্টেমে এই ফাঁকফোকর থাকবে না। IRCTC ইতিমধ্যেই ২.৫ কোটি ভুয়ো ইউজার আইডি ব্লক করেছে। এবার পুরো ব্যবস্থাটাই এমনভাবে তৈরি হচ্ছে যাতে বট ঢুকতে না পারে, আগে ঢুকলেও আর সুবিধা নিতে না পারে।

সম্পূর্ণ ডিজিটাল ব্যাকবোন আপগ্রেড

  • রেলওয়ের বুকিং সিস্টেমটা বহু স্তরে ছড়ানো
  • কেন্দ্রীয় ডেটা সেন্টার
  • আঞ্চলিক নোড
  • স্টেশন ও কাউন্টার-লেভেল টার্মিনাল

নতুন সিস্টেমে প্রতিটি স্তরের রাউটার, হার্ডওয়ার ও ইন্টারনেট লিঙ্ক আপগ্রেড করা হচ্ছে।

  • ৫,৭৮৮ রাউটারের মধ্যে প্রায় ৩,০০০ বদলে ফেলা হয়েছে।
  • ৫,০০০ বুকিং টার্মিনালের ৩,৫০০ নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে।

সবচেয়ে বড় পরিবর্তন, পুরনো Fortran 77-এ লেখা ৪০ বছরের পুরনো সফটওয়্যার বাতিল করে নতুন সিস্টেম হবে Red Hat Linux সহ ওপেন-সোর্স প্ল্যাটফর্মে। ফলে কোনও একক বিক্রেতা সিস্টেমের মালিক হবে না; রেল চাইলে সহজে অন্য বিক্রেতা নিতে পারবে।

UTS (Unreserved Ticketing System)–ও পুরোটাই বদলাচ্ছে

প্ল্যাটফর্ম টিকিট ও সাধারণ ক্লাসের টিকিট, যা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নেন, সেটিও ২০০ কোটি টাকার প্রকল্পে পুনর্গঠিত হচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ রোলআউটের লক্ষ্য নিয়েছে রেল।

নতুন যুগের সাইবার নিরাপত্তা: IR-SOC

বিশ্বজুড়ে রেলের ডিজিটাল পরিকাঠামোতে হামলা বাড়ছে, ইউক্রেন থেকে ইরান পর্যন্ত। সেকথা মাথায় রেখেই ভারতীয় রেলওয়ে তৈরি করছে IR-SOC, ৬০০ কোটি টাকার সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক।

  • পুরো রেলব্যবস্থায় ২৬টি সাব-এসওসি
  • জাতীয় সাইবার সংস্থার সঙ্গে রিয়েল-টাইম ডেটা শেয়ার
  • প্রতিটি সম্ভাব্য দুর্বল জায়গা নজরদারির আওতায়।

```