Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

LPG Crisis: পাইপলাইনে গ্যাস থাকলে আর এলপিজি নয়! একই বাড়িতে ডবল কানেকশন নিষিদ্ধ করল কেন্দ্র

ভারতের জ্বালানি আমদানির বড় অংশই আসে উপসাগরীয় দেশগুলি থেকে। এলপিজি-র ৬০ শতাংশ আমদানির মধ্যে ৮৫–৯০ শতাংশ এলপিজি আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশ থেকে।

LPG Crisis: পাইপলাইনে গ্যাস থাকলে আর এলপিজি নয়! একই বাড়িতে ডবল কানেকশন নিষিদ্ধ করল কেন্দ্র

প্রতীকী ছবি (এআই)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 14:48

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার যুদ্ধ (Middle East Tension) বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের পরিস্থিতি ডেকে এনেছে। প্রভাব পড়েছে ভারতেও (LPG Crisis in India)। এলপিজির ঘাটতির আশঙ্কায় ছোট ছোট খাবারের স্টল থেকে শুরু করে রেস্তরাঁ, বাড়ির হেঁসেলেও টানাপড়েন চলছে। ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে কেন্দ্র। এবার আরও একটি নির্দেশিকা জারি করা হল, যেখানে বলা হয়েছে, একই বাড়িতে দুটি কানেকশন রাখা যাবে না। অর্থাৎ কেউ যদি পাইপলাইনে গ্যাস (Piped Natural Gas) ব্যবহার করেন, তবে এলপিজি (Liquefied Petroleum Gas) গ্যাস সিলিন্ডার রাখা বা রিফিল করা যাবে না।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Union Ministry of Petroleum and Natural Gas) নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁদের বাড়িতে ইতিমধ্যেই পাইপলাইনে গ্যাসের (Piped Natural Gas)  সংযোগ রয়েছে, তাঁরা যেন দ্রুত তাঁদের এলপিজি (Liquified Petroleum Gas)  সিলিন্ডার ফিরিয়ে দিতে হবে।

গত শনিবার জারি হওয়া এই নির্দেশিকা ২০০০ সালের ‘এলপিজি (সরবরাহ ও বণ্টন নিয়ন্ত্রণ) অর্ডারের সংশোধিত সংস্করণের অংশ। এতে স্পষ্ট বলা হয়েছে, যাঁদের বাড়িতে পাইপলাইনে গ্যাস রয়েছে, তাঁরা আর এলপিজি সিলিন্ডারের রিফিল নিতে পারবেন না, এমনকি নতুন এলপিজি সংযোগ নেওয়াও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

অর্থাৎ, কোনও ব্যক্তি যাঁর পিএনজি সংযোগ (PNG Connection) রয়েছে, তিনি নিজের নামে এলপিজি সংযোগ রাখতে পারবেন না বা রিফিল নিতে পারবেন না। এমন ব্যক্তিদের তাঁদের এলপিজি সংযোগ অবিলম্বে সারেন্ডার করতে হবে।

হরমুজ প্রণালী আংশিক খুলল ইরান, স্বস্তি ভারতের

এদিকে ভারতের জ্বালানি আমদানির বড় অংশই আসে উপসাগরীয় দেশগুলি থেকে। এলপিজি-র ৬০ শতাংশ আমদানির মধ্যে ৮৫–৯০ শতাংশ এলপিজি আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশ থেকে। এগুলির অধিকাংশই হরমুজ প্রণালী (Strait of Hormuz) ব্যবহার করে ভারতের দিকে যায়।  কিন্তু আরবদুনিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে মার্চের প্রথম সপ্তাহ থেকে ওই সামুদ্রিক পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ভারত বিপাকে পড়েছে।

এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দেয় ইরান (Iran)। শনিবারই ভারতের কাছে ইরানের রাষ্ট্রদূত জানান, ভারতের একাধিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। যদিও কতগুলি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে, তা তিনি স্পষ্ট করেননি।

শুক্রবার ইরান দুটি ভারতীয় পতাকাবাহী এলপিজি বোঝাই জাহাজ  'শিবালিক' (Shivalik) ও নন্দা দেবীকে (Nanda Devi) হরমুজ দিয়ে পারাপারের অনুমতি দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে যায়।

কেন কঠোর হল সরকার?

হরমুজ প্রণালীর অনিশ্চয়তা ও জ্বালানি সরবরাহে ধাক্কার আশঙ্কাতেই কেন্দ্র এলপিজি ব্যবহারে এই নতুন নিয়ন্ত্রণ আনল বলে মনে করা হচ্ছে। পাইপলাইনে গ্যাস থাকা অবস্থায় সিলিন্ডার ধরে রাখলে জ্বালানির উপর অতিরিক্ত চাপ পড়ে, যা বর্তমান পরিস্থিতিতে সরকারের কাছে ঝুঁকিপূর্ণ।


```