Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ধারালির পর থারালি, ফের মেঘভাঙা বৃষ্টিতে বেহাল উত্তরাখণ্ড

আবহাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগ চলবে গোটা জেলা জুড়ে। খাদ্য সামগ্রী, জ্বালানি ও পানীয় জল সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। 

ধারালির পর থারালি, ফের মেঘভাঙা বৃষ্টিতে বেহাল উত্তরাখণ্ড

ছবি-সংগৃহীত।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 23 August 2025 09:20

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে (Uttakhand) মেঘভাঙা বৃষ্টিতে ফের বিপর্যস্ত চামোলি জেলা। ভয়াবহ পরিস্থতি থারালি এলাকায়। সপ্তাহ দেড় আগে এই জেলারই ধারালি আচমকা হরপা বান আর মেঘভাঙা বৃষ্টিতে ভেসে বিধ্বস্ত হয়। এখনও সেখানে জনজীবন স্বাভাবিক হয়নি।

থারালিতে গভীর রাতের দুর্যোগে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেকের দেহ ভেসে গিয়েছে বলে আশঙ্কা। সরকারিভাবে দুজন নিখোঁজ বলা হয়েছে।

চামোলির জেলা শাসক সন্দীপ তিওয়ারি বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তাঁর কথায়, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী থারালি গ্রামের অধেকের বেশি এলাকা ভেসে গিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগ চলবে গোটা জেলা জুড়ে। খাদ্য সামগ্রী, জ্বালানি ও পানীয় জল সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। রাজধানী দেরাদুন ছাড়াও তেহরি, পাউরি, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, নৈনিতাল, আলমোরা, ঋষিকেশ প্রভৃতি এলাকায় তীর্থযাত্রী, দেশি-বিদেশি পর্যটকেরা অনেকেই বুকিং বাতিল করছেন। গত সপ্তাহে ধারালির দুর্যোগের জেরে এখনও শতাধিক মানুষ নিখোঁজ।


```