Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

বাংলায় বাংলার মঞ্চ দখল! কত মিনিট বাংলায় ভাষণ দিলেন মোদী, কী কী বললেন?

বাংলার ভোটযুদ্ধের আগে ভাষাই হয়ে উঠছে প্রধান অস্ত্র—কখনও আবেগ, কখনও রাজনীতি।

বাংলায় বাংলার মঞ্চ দখল! কত মিনিট বাংলায় ভাষণ দিলেন মোদী, কী কী বললেন?

প্রধানমন্ত্রী মোদী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 August 2025 21:48

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় (Bangla,  Bengali Language) কথা বললেই ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেফতার বা হেনস্থার অভিযোগে বিজেপিকে 'বাংলা বিরোধী' বলে দাগিয়ে দিয়েছে তৃণমূল। এমন আবহেই শুক্রবার বাংলার মাটিতে (Kolkata, West Bengal)) দাঁড়িয়ে একাধিকবার বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi spoke in Bengali)।

 

রাজনৈতিক মহলের মতে, বছর ঘুরলেই বিধানসভা ভোট। হাতে মেরেকেটে আট মাস। তাই এদিন ৪০ মিনিট ১৪ সেকেন্ডের বক্তৃতার মধ্যে ২ মিনিট ৪২ সেকেন্ড বাংলায় ব্যয় করে বাংলার আবেগ ছুঁতে চাইলেন মোদী। এর পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একই সঙ্গে জনমানসে কৌতূহল—মোদী বাংলায় ঠিক কী কী বললেন?

শুরুতেই বাংলা: বক্তৃতার একেবারে গোড়াতেই টানা ৫৭ সেকেন্ড বাংলায়। মোদীর মুখে, “ভারত মাতা কি জয়! বড়রা প্রণাম নেবেন, ছোটরা ভালবাসা।” তারপর এক নিশ্বাসে একের পর এক মন্দিরের নাম—দক্ষিণেশ্বর কালী, কালীঘাট, করুণাময়ী, দমদম বালাজি হনুমান।

ধর্মীয় আবহ: ১ মিনিট ১২ সেকেন্ডে বললেন, “আজ কৌশিকী অমাবস্যার পুণ্য তিথি।”

রাজনৈতিক বার্তা: ৩ মিনিট ৫৩ সেকেন্ডে উচ্চারণ করলেন, “বাংলার উদয় তবেই বিকশিত ভারতের জয়।”

ছন্দে আক্রমণ: ৭ মিনিট ৫৭ সেকেন্ডে গলা চড়িয়ে বললেন, “টিএমসপি যাবে, বিজেপি আসবে!”

কবিতার ঢঙে: ৯ মিনিট ৩ সেকেন্ডে, “জাগো ওঠো নবজীবনের গানে, নব আলো জ্বালাও প্রাণে প্রাণে।”

ভোটের বার্তা: ১১ মিনিট ২৫ সেকেন্ডে, “টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। সাচ্চা পরিবর্তন!”

পরিবর্তনের ডাক: ১২ মিনিট ১৭ সেকেন্ডে, “এজন্য বাংলায় চায় আসল পরিবর্তন।”

স্লোগান ঝড়:

১৪.০৯–১৪.১৭: “বাঁচতে চাই, বিজেপি তাই।”

১৭.৪২–১৭.৫০: “টিএমসিকে সরাও, বাংলাকে বাঁচাও।”

২১.৫০–২১.৫৭: “বিকশিত বাংলা, মোদীর গ্যারান্টি। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি।”

৩৮.৫৮–৩৯.৩০: দু'বার, “বাঁচতে চাই, বিজেপি তাই!” পরে টানা চারবার এক নিঃশ্বাসে, 'বাঁচতে চাই'

অনেকের মতে, মোদী এদিন নিজের ভাষণে বাংলা ভাষার আবেগে ভর করে ভোট বার্তাই ছড়ালেন।

তৃণমূল অবশ্য আগেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুড়ে রেখেছিল—“আপনি বলছেন বিকশিত বাংলা না হলে বিকশিত ভারত নয়, তাহলে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরাই কেন বারবার হেনস্তার শিকার হচ্ছেন?”

সব মিলিয়ে স্পষ্ট, বাংলার ভোটযুদ্ধের আগে ভাষাই হয়ে উঠছে প্রধান অস্ত্র—কখনও আবেগ, কখনও রাজনীতি।


```