Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

সিভিল সার্ভিস টপার ১৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার, প্রশ্নের মুখে শিক্ষা ও সমাজব্যবস্থা

ওড়িশার সিভিল সার্ভিস পরীক্ষার টপার অশ্বিনী কুমার পান্ডা ১৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন ভিজিল্যান্সের ফাঁদে। সমাজে ক্ষোভ ও প্রশ্নের ঝড়।

 

সিভিল সার্ভিস টপার ১৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার, প্রশ্নের মুখে শিক্ষা ও সমাজব্যবস্থা

অশ্বিনী কুমার পান্ডা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 September 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: ক্লাসের ফার্স্ট বয় শুধু স্কুলের মধ্যে অতিরিক্ত অ্যাটেনশন পায় তা নয়, শহর-মফস্বলে পাড়ার মানুষও তাদের স্নেহ করে, সমীহ করে চলে। বাড়িতে বা পরিবারে ভালো মন্দটা সবার আগে তাকেই এগিয়ে দেওয়া হয়। অথচ সমাজ যাঁর দিকে তাকিয়ে থাকে, তাঁর চরম নৈতিক অবক্ষয় হলে কী বলা যাবে? শিক্ষা, বড় করে তোলা, সমাজব্যবস্থা সবটাই কি প্রশ্নের মুখে পড়ে যায় না!

এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ওড়িশায় সিভিল সার্ভিস পরীক্ষার টপার (Civil service exam topper) অশ্বিনী কুমার পান্ডাকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে ভিজিল্যান্স দফতর। তিনি সাম্বলপুর জেলার বামরা ব্লকে তহসিলদারের দায়িত্বে কর্মরত ছিলেন।

ভিজিল্যান্স দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমিতে ভিটে জমিতে রূপান্তর করার জন্য আবেদন করেছিলেন এক ব্যক্তি। সেই আবেদন ঘিরেই শুরু হয় ঘুষের খেলা। প্রথমে পান্ডা নাকি ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। আবেদনকারী এত টাকা দিতে না চাইলে তা কমিয়ে ১৫ হাজারে নামান তিনি। অভিযোগকারীর কথায়, ঘুষ না দিলে জমি রূপান্তরের আবেদন অনুমোদন করবেন না বলে হুমকি দেন ওই আধিকারিক।

অভিযোগকারী সরাসরি ভিজিল্যান্স দফতরের দ্বারস্থ হন। দফতরের পরিকল্পনা অনুযায়ী শুক্রবার একটি ফাঁদ পাতা হয়। ঠিক সময়ে টাকা দেওয়ার মুহূর্তে পান্ডাকে তার অফিস থেকেই পাকড়াও করা হয়। অভিযোগকারীর ড্রাইভারের হাত দিয়ে ঘুষের টাকা নেওয়ার সময় হাতে-নাতে ধরা পড়েন তিনি। উদ্ধার হয় পুরো ঘুষের অঙ্ক।

ঘটনার পরই ভিজিল্যান্সের একটি দল ভুবনেশ্বরের তার বাড়ি এবং সরকারি আবাসে একযোগে তল্লাশি চালায়। তার ভুবনেশ্বরের বাড়ি থেকে নগদ ৪.৭৩ লক্ষ টাকা উদ্ধার হয়। পাশাপাশি, পান্ডার ড্রাইভার প্রবীণ কুমারকেও গ্রেফতার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে প্রতিরোধ দুর্নীতি আইনে মামলা দায়ের করা হয়েছে।

৩২ বছরের অশ্বিনী কুমার পান্ডা পেশায় একজন যান্ত্রিক প্রকৌশলী। তিনি ২০১৯ সালে ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে নজর কাড়েন। ২০২১ সালের ডিসেম্বর মাসে তিনি ট্রেনিং রিজার্ভ অফিসার (TRO) হিসেবে প্রশাসনে যোগ দেন। এরপর ময়ূরভঞ্জ জেলার শামখুন্তায় তহসিলদারের দায়িত্বে ছিলেন। সেখান থেকে বদলি হয়ে আসেন বামরায়।

একজন সিভিল সার্ভিস টপারের এমন দুর্নীতিতে জড়িয়ে পড়া প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের সৎ ভাবমূর্তি যেভাবে কলঙ্কিত হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

বর্তমানে পান্ডার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভিজিল্যান্স দফতর। তাঁর বিরুদ্ধে আরও সম্পত্তি ও আর্থিক অনিয়মের তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।


```