কয়েক বছর আগে নরেন্দ্র মোদীই উত্তর পূর্বের এই রাজ্যটির প্রথম রেলপথের শিলান্যাস করেছিলেন।

মিজোরামে মোদী
শেষ আপডেট: 13 September 2025 11:32
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রেলপথে যুক্ত হল মিজোরাম (PM inaugurates rail route in Mizoram)। রাজ্যের রাজধানী আইজলে নতুন রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে খারাপ আবহাওয়ার জন্য অনুষ্ঠান স্থলে যেতে পারেননি তিনি। আইজলের লেঙ্গপুই বিমানবন্দর থেকে ভার্চুয়াল মাধ্যমে রেলপথের উদ্বোধন করেন।
কয়েক বছর আগে নরেন্দ্র মোদীই উত্তর পূর্বের এই রাজ্যটির প্রথম রেলপথের (Rail route in Mizoram) শিলান্যাস করেছিলেন। শনিবার উদ্বোধন অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ উত্থাপন করে বলেন, আমাদের দুর্ভাগা দেশের বহু রাজনৈতিক দল উন্নয়নের নামে শুধু রাজনীতি করেছে। তাই স্বাধীনতার এত বছর পর মিজোরামে রেল পৌঁছাল। প্রধানমন্ত্রী বলেন, আমি প্রথম থেকেই উত্তর পূর্বের উন্নয়নে সচেষ্ট ছিলাম।
প্রধানমন্ত্রীর আইজল থেকে মণিপুর যাওয়ার কথা। সেখানে চূড়াচাঁদপুর এবং ইম্ফলে তাঁর কর্মসূচি রয়েছে। দু'জায়গাতেই উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করবেন তিনি। মণিপুরে জাতিদাঙ্গা শুরুর ২৮ মাসের মাথায় ওই রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিকালে তিনি গুয়াহাটি যাবেন ভারতরত্ন ভূপেন হাজারিকার জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে।
আইজলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিজো জাতির প্রশংসা করে বলেন, স্বাধীনতার সংগ্রামে এবং পরবর্তীতে দেশ গঠনে এ রাজ্যের মানুষ বিশেষ ভূমিকা পালন করেছেন।