Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কোম্পানি আইন আদালতের আধিকারিককে হেফাজতে চাইল সিবিআই, ঘটনাটা কী

জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল (আদালত)-এর মুম্বই বেঞ্চের এক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই আধিকারিক ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)।

কোম্পানি আইন আদালতের আধিকারিককে হেফাজতে চাইল সিবিআই, ঘটনাটা কী

সিবিআই

শেষ আপডেট: 5 June 2025 17:36

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল (আদালত)-এর মুম্বই বেঞ্চের এক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই আধিকারিক ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। অভিযোগ তিনি একটি হোটেলের মালিকানা সংক্রান্ত মামলায় ৩ লক্ষ টাকা নিয়েছেন। তদন্তের স্বার্থে ধৃত দু'জনকেই নিজেদের হেফাজতে নিতে মুম্বইয়ের আদালতের (Mumbai Court) আবেদন জানিয়েছে সিবিআই।

ঘটনার শুরু গত ২৯ মে। ট্রাইবুনালের মুম্বই বেঞ্চের আধিকারিক এবং তাঁরই এক ঘনিষ্ঠকে গ্রেফতার করে সিবিআই। দু'জনকে গ্রেফতার করেই মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছিল।

তদন্তকারীদের অভিযোগ, ট্রাইবুনালের ওই আধিকারিকের হয়ে তাঁর ঘনিষ্ঠই ঘুষের টাকা নিয়েছিলেন। হোটেলের মালিকানা সংক্রান্ত মামলার জন্য ৩ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়েছিল বলে জানায় সিবিআই।

এ বার ফের নতুন করে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ঘুষকাণ্ডে তাঁদের যোগ রয়েছে। তাই হেফাজতে নিয়ে দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা দরকার। জানা দরকার এই ঘটনার সঙ্গে আর কোনও সরকারি আধিকারিক জড়িয়ে রয়েছেন কি না। ২৯ মে অভিযুক্তদের গ্রেফতার করার পর তদন্তকারী আধিকারিকরা তাঁদের জেরা করার সময় পাননি বলেই দাবি সিবিআই-এর।

অন্য দিকে অভিযুক্ত আধিকারিক জামিনের জন্য আবেদন জানিয়েছেন আদালতে। তাঁর আইনজীবীর বক্তব্য, যেহেতু এই মামলায় তাঁর মক্কেলের বিরুদ্ধে সরাসরি কোনও প্রমাণ নেই, তাই জামিন দেওয়া হোক। আগামী সপ্তাহে দু'পক্ষেরই সওয়াল জবাব শুনবে আদালত।


```