Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Budget 2026 Tax Slabs: বাজেটে ব্যক্তিগত আয়করে কোনও নতুন ছাড় দিলেন না নির্মলা, রইল শাস্তির ঘোষণা

২০২৬ সালের বাজেটে ব্যক্তিগত আয়করে কোনও নতুন ছাড় ঘোষণা করলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বরং কর ফাঁকি ও নিয়মভঙ্গের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার দিকেই দিলেন জোর।

Budget 2026 Tax Slabs: বাজেটে ব্যক্তিগত আয়করে কোনও নতুন ছাড় দিলেন না নির্মলা, রইল শাস্তির ঘোষণা

নির্মলা সীতারমন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 February 2026 12:46

দ্য ওয়াল ব্যুরো: সম্ভাবনার দেওয়াল লিখন ছিলই। হলও তাই। বাজেটে (Budget 2026) ব্যক্তিগত আয়করে কোনও নতুন ছাড় ঘোষণা করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। নতুন কোনও ট্যাক্স স্ল্যাবের (Budget 2026 tx slabs) ঘোষণাও হল না। তবে কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ পেশ করতে গিয়ে আয়কর ব্যবস্থায় একের পর এক গুরুত্বপূর্ণ সংস্কারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।  তাঁর বক্তব্যে স্পষ্ট, কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ এবং প্রযুক্তি-বান্ধব করে তোলাই সরকারের মূল লক্ষ্য—একই সঙ্গে অনিয়মের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে।

যেমন, কর অনিয়মের ক্ষেত্রে এবার আরও কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। আয় গোপন বা ভুল তথ্য দিলে জরিমানার (Tax Penalty) হার বাড়িয়ে বকেয়া করের ১০০ শতাংশ করা হচ্ছে। পাশাপাশি, স্থাবর নয় এমন সম্পদের (যেমন আর্থিক সম্পদ) তথ্য গোপন করলে, যেখানে এতদিন জরিমানা ছিল না, এবার থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা তিনি করেছেন তথ্যপ্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রের জন্য। অর্থমন্ত্রী জানান, আইটি, আইটি-এনেবলড সার্ভিসেস (ITeS), নলেজ প্রসেস আউটসোর্সিং (KPO) এবং সফটওয়্যার-সংযুক্ত কনট্র্যাক্ট আরঅ্যান্ডডি পরিষেবাকে এবার একটি অভিন্ন কর শ্রেণির আওতায় আনা হবে। এই সমস্ত পরিষেবার জন্য ১৫ শতাংশ ‘কমন সেফ হারবার মার্জিন’ নির্ধারণ করা হয়েছে। 

সরকারের মতে, যেহেতু এই পরিষেবাগুলি প্রকৃতিগতভাবে পরস্পরের সঙ্গে যুক্ত, তাই এক ছাতার নীচে আনলে কর সংক্রান্ত জটিলতা কমবে এবং ব্যবসার পরিবেশ আরও অনুকূল হবে। সফটওয়্যার ও আরঅ্যান্ডডি পরিষেবায় ভারত বিশ্বনেতৃত্বে রয়েছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

নন-রেসিডেন্টদের ক্ষেত্রেও নতুন নিয়ম আসছে। বিদেশি নাগরিকদের দ্বারা ভারতে অস্থাবর সম্পত্তি বিক্রির সময় TDS কাটা বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে ছোট করদাতাদের জন্য ছয় মাসের বিশেষ বিদেশি সম্পদ ঘোষণার স্কিম ঘোষণা করা হয়েছে, যাতে সীমিত সময়ের মধ্যে বিদেশে থাকা সম্পদ বা আয় প্রকাশের সুযোগ মিলবে।

করদাতাদের স্বস্তি দিতে আইটিআর সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে ৩১ মার্চ পর্যন্ত অল্প ফি দিয়ে আয়কর রিটার্ন সংশোধন করা যাবে। তবে ITR-1 ও ITR-2 জমার শেষ তারিখ আগের মতোই ৩১ জুলাই বহাল থাকবে।

বিদেশ ভ্রমণকারীদের জন্যও সুখবর রয়েছে। বিদেশি ট্যুর প্যাকেজের উপর TCS কমিয়ে ২ শতাংশ করা হয়েছে, যা আগে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছিল। পাশাপাশি, শীঘ্রই সরলীকৃত আয়কর বিধি চালু করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

সব মিলিয়ে, বাজেট ২০২৬–২৭-এর আয়কর সংক্রান্ত ঘোষণাগুলি একদিকে যেমন ব্যবসা ও করদাতাদের জন্য স্বচ্ছতা ও সহজতা আনতে চায়, তেমনই অন্যদিকে কর ফাঁকি ও অনিয়মের বিরুদ্ধে শক্ত বার্তা দিচ্ছে।

```