Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'মেয়ে লাভ জিহাদের শিকার হলে বিষ খাইয়ে দিন!' ফের বিতর্কের কেন্দ্রে বিজেপির এই বিধায়ক

মধ্যপ্রদেশে দশেরা উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন হায়দরাবাদের গোশামহল কেন্দ্রের বিধায়ক। সম্প্রতি সেই সভার ভিডিও প্রকাশ্যে আসতেই রাজা সিংয়ের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

'মেয়ে লাভ জিহাদের শিকার হলে বিষ খাইয়ে দিন!' ফের বিতর্কের কেন্দ্রে বিজেপির এই বিধায়ক

টি রাজা সিং

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 October 2025 17:57

দ্য ওয়াল ব্যুরো: ‘লাভ জিহাদ’-এর (Love Jihad)নামে ফের ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠল বিজেপি বিধায়ক (BJP MLA) টি. রাজা সিং-এর (T Raja Singh) বিরুদ্ধে। তাঁর মন্তব্য উস্কানিমূলক এবং ন্যক্কারজনক বলে দাবি করেছে বিরোধী রাজনৈতিক শিবির। এই বিষয়টি নিয়ে এখন সরগরম জাতীয় রাজনীতি।

'যদি কোনও হিন্দু মেয়ে লাভ জিহাদের ফাঁদে পড়ে এবং ধর্মান্তরিত হতে না চায়, তাহলে তাকে বিষ দিন!' বিজেপি বিধায়কের এই মন্তব্যই এখন দেশে শোরগোল ফেলেছে। মধ্যপ্রদেশে দশেরা (Dusshera) উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন হায়দরাবাদের গোশামহল কেন্দ্রের বিধায়ক। সম্প্রতি সেই সভার ভিডিও প্রকাশ্যে আসতেই রাজা সিংয়ের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যায়, সভার মঞ্চে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠছে, আর সেই মঞ্চেই ১ হাজার ১০০ যুবককে ‘হিন্দু যুব বাহিনী’-তে দীক্ষিত করা হয়। তাঁদের হাতে প্রতীকী তরোয়াল তুলে দেওয়া হয়। সেই সময়ই রাজা সিং বলেন, ‘‘যদি তোমার মেয়ে লাভ জিহাদের ফাঁদে পড়ে, তাকে ফিরিয়ে আনো। যদি না ফেরে, তবে তাকে বিষ খাওয়াও।’’

এই প্রথম নয়। রাজা সিং আগে বহুবার সংখ্যালঘু সম্প্রদায় ও ধর্মীয় নেতা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। গত বছর গোয়া সফরে গিয়ে তিনি খ্রিস্টান সম্প্রদায়কেও আহ্বান জানান ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে হিন্দুদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে। এমনকী সে সময় তিনি বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছিলেন বলেও অভিযোগ ওঠে।

২০২২ সালের অগস্ট মাসে মহম্মদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার পর তাঁকে গ্রেফতার করেছিল হায়দরাবাদ পুলিশ। সেই মন্তব্যের জেরে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। পরে বিজেপি তাঁকে দল থেকে বরখাস্ত করে, যদিও কয়েক মাসের মধ্যেই সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয় যাতে তিনি রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন।

২০২০ সালে ফেসবুক রাজা সিংকে ‘বিপজ্জনক ব্যক্তি’ আখ্যা দিয়ে স্থায়ীভাবে নিষিদ্ধ করে - ঘৃণাত্মক মন্তব্য ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে।

২০১৪ সালে তেলঙ্গানা রাজ্য গঠনের পর থেকে টানা তিনবার গোশামহল কেন্দ্র থেকে জিতেছেন রাজা সিং। তবে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর দ্বন্দ্বও বারবার প্রকাশ্যে এসেছে। চলতি বছর জুনে আবার দল ছাড়েন তিনি, যখন জানা যায় রাজ্য সভাপতি পদে নিযুক্ত হচ্ছেন এন. রামচন্দর রাও। এরপর থেকেই রাজা সিং প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন একাধিকবার।


```