Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'বাংলার সরকার নির্লজ্জ', নাগরাকাটার ঘটনায় তেড়েফুঁড়ে উঠল বিজেপি, সরাসরি নিশানা মুখ্যমন্ত্রীকে

বিজেপির খোঁচা, একদিকে যখন উত্তরবঙ্গ ভেসে যাচ্ছিল, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচছিলেন। এই দুই ছবিরই প্রমাণ আছে। সুতরাং বোঝাই যাচ্ছে তিনি রাজ্যটাকে কোথায় নিয়ে গেছেন।

'বাংলার সরকার নির্লজ্জ', নাগরাকাটার ঘটনায় তেড়েফুঁড়ে উঠল বিজেপি, সরাসরি নিশানা মুখ্যমন্ত্রীকে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 October 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Floods)। আর এর মধ্যেই সেখানে রাজনৈতিক হামলার অভিযোগ উঠেছে। বন্যা দুর্গত এলাকায় যাওয়ার সময় নাগরাকাটায় (Nagrakata) আচমকা বিজেপি সাংসদ (BJP MP Khagen Murmu) খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের (MLA Shankar Ghosh) ওপর হামলা হয়। মারধর করা হয় সাংসদ, বিধায়কের রক্ষীদেরও। ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। এই নিয়ে সাংবাদিক বৈঠক করে বাংলার সরকারকে চরম আক্রমণ করল বিজেপি (BJP)।

'পশ্চিমবঙ্গ সরকার (WB Govt) নির্লজ্জ হয়ে গেছে'। এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর দলকে নিশানা করেছে বিজেপি শিবির। তাঁদের বক্তব্য, বর্তমানের বাংলাকে দেখে মনেই হয় না এটা রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, ঋষি অরবিন্দর রাজ্য। এত অবনতি হয়েছে। আর এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি এবং তাঁর সরকারের মনোভাব।

বিজেপির খোঁচা, একদিকে যখন উত্তরবঙ্গ ভেসে যাচ্ছিল, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভালে (Durga Puja Carnival) নাচছিলেন। এই দুই ছবিরই প্রমাণ আছে। সুতরাং বোঝাই যাচ্ছে তিনি রাজ্যটাকে কোথায় নিয়ে গেছেন। গেরুয়া শিবিরের হুঁশিয়ারি, আগামী কয়েক মাসের মধ্যেই এই সরকারের পতন হবে এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে অবগত। তিনি জেনে গেছেন তাঁর হার অবশ্যম্ভাবী। তাই জেতার জন্য যা নয়-তাই করছেন।

নাগরাকাটার ঘটনায় বিজেপির অভিযোগ, রাজ্যের শাসকদল তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ উড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। সাংসদ-বিধায়ক হিসেবে ওরা ব্যর্থ, তারই ফলে মানুষ ক্ষোভ উগরে দিয়েছে।"

প্রসঙ্গত, শনিবারের বৃষ্টির পর উত্তরবঙ্গের বহু এলাকা কার্যত ভেসে গেছে। এই পরিপ্রেক্ষিতেই দুর্গত এলাকায় গিয়েছিলেন বিজেপির সাংসদ ও বিধায়ক। খগেন মুর্মুর গাড়িতেই ছিলেন শঙ্কর। অভিযোগ, নাগরাকাটায় পোঁছতেই তাঁদের দিকে তেড়ে আসে একদল দুষ্কৃতী। বাঁশ, লোহার রড, পাথর দিয়ে মারধর করা হয়। ভাঙচুর করা হয় গাড়িতেও। গুরুতর আঘাত লাগে সাংসদ খগেন মুর্মুর। রক্তে ভেসে যান তিনি। আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ঘোষও।

যদিও গোটা ঘটনায় সংযত থাকার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, কোনও রকম অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। সকলকে একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। একজোট হয়ে কাজ করতে হবে।


```