Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বাংলায় ভাগবত, শিলিগুড়িতে দু'দিন কাটিয়ে শনিতে কলকাতায়, ঘরোয়া বৈঠকে আলোচ্য কি ভোট!

চার দিনের বাংলা সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত। শিলিগুড়িতে দু’দিন কাটিয়ে শনিবার কলকাতায় ফিরছেন তিনি।ঘরোয়া সাংগঠনিক বৈঠকে ভোটের রণকৌশল ও সংগঠন মজবুত করার দিকেই নজর বলে সূত্রের খবর।

বাংলায় ভাগবত, শিলিগুড়িতে দু'দিন কাটিয়ে শনিতে কলকাতায়, ঘরোয়া বৈঠকে আলোচ্য কি ভোট!

মোহন ভাগবত

গার্গী দাস

শেষ আপডেট: 18 December 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: চার দিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। একটু আগে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছেন। ‌

বৃহস্পতিবার তাঁর একটি মাত্র কর্মসূচি রয়েছে। বিকালে শিলিগুড়িতে তরুণদের এক সম্মেলনে ভাষণ দেবেন সঙ্ঘ প্রধান। দিনের বাকি সময় তিনি ঘরোয়া আলোচনা করে কাটাবেন। ‌ আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিক সাংগঠনিক বৈঠকে উপস্থিত থেকে সংগঠনকে দিসা দেবেন আরএসএস প্রধান।

শনিবার তাঁর কলকাতায় আসার কথা। ‌ রবিবার বিকালে কলকাতা ছাড়ার আগে কয়েক দফা সাংগঠনিক বৈঠক করার কথা আরএসএস প্রধানের। ‌ সূত্রের খবর ভাগবতের সফরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। সতর্ক কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলিও। ভাগবতের অনুষ্ঠান স্থলে নিরাপত্তার কড়াকড়ি করা হবে বলে আভাস দেওয়া হয়েছে। ‌

তবে সবকিছু ছাপিয়ে ভাগবতের এই সফরের উদ্দেশ্য নিয়ে চর্চা, জল্পনায় পরিণত হয়েছে। আরএসএস সূত্র জানাচ্ছে, সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে বড় রাজ্যগুলি সফরে সিদ্ধান্ত নিয়েছেন ভাগবত। ওই রাজ্যগুলির সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করছেন তিনি। জল্পনা আছে ৭৫ বছর পেরিয়ে যাওয়ায় তিনি ধীরে ধীরে সংগঠন প্রধানের পদ থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। সাম্প্রতিক সফর গুলিতে বুঝে নিতে চাইছেন তাঁর সময়ে সংগঠন কোথা থেকে কোন অবধি অগ্রসর হয়েছে।

যদিও রাজনৈতিক মহল এবং বিরোধী দলগুলি মনে করছে ভাগবতের এই সফরের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের গভীর সম্পর্ক রয়েছে। বিধানসভা নির্বাচনে এবার আরও বেশি ধর্মীয় মেরুকরণ হওয়ার সম্ভাবনা প্রবল। বিজেপি ও তৃণমূল সেই কৌশল মেনে ইতিমধ্যে ময়দানে লড়াইয়ে শামিল হয়েছে। ‌

তবে সংখ্যালঘুদের বিষয়ে গেরুয়া শিবির হালে তাদের অবস্থান খানিকটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইদানিং একাধিক সভায় রাষ্ট্রবাদী মুসলমানদের কাছে টানার কথা বলছেন।

আরএসএস দীর্ঘদিন ধরেই মুসলিম সমাজকে দুই দৃষ্টিতে দেখে থাকে। ‌ তারা রাষ্ট্রবাদী মুসলমান বলে সেই অংশকে গ্রহণ করে যারা ভারতের সনাতন রীতিনীতি ঐতিহ্য অনুসরণ করেন। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ নামে একটি পৃথক সংগঠন আরএসএসের ছাতার তলায় রয়েছে। তাৎপর্যপূর্ণ হলো ভাগবত দায়িত্ব নেওয়ার পর এই সংগঠনের একাধিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভা থেকেই তিনি প্রথম বলেছেন, ভারতে হিন্দু মুসলমান নির্বিশেষে ডিএনএ অভিন্ন। ‌অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরাও একসময় সনাতনী ভারতীয়দের অংশ ছিল।

ফলে বাংলায় বিজেপি নেতারা এতদিন যেভাবে মুসলিম সম্প্রদায়কে কার্যত ধুর ছাই করেছেন, আরএসএস সেই মতের সঙ্গে পুরোপুরি সহমত নয়। তারা মুসলিমদের একাংশকে কাছে টানার পক্ষপাতি। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন বিজেপির হয়ে সেই কাজটা বাংলায় এবার আরএসএস জোর কদমে করছে। ‌ তৃণমূলের মুসলিম ভোটে ভাঙন ধরানো এবার পদ্ম শিবিরের অন্যতম কৌশল। ‌ আর তার বাস্তবায়ন করতে হলে আরএসএসের সমর্থন ছাড়া সম্ভব নয়। সাম্প্রতিক অতীতে দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র ও বিহারে বিধানসভা ভোটে আরএসএসের এই ভূমিকা বিজেপির জন্য অত্যন্ত সহায়ক হয়। উত্তরপ্রদেশে মুসলিমদের একাংশের বিজেপিকে ভোট দেওয়ার পেছনে আর এস এস এর ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে। সভাপতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের চার দিনের বাংলা সফর নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্টই কৌতূহল আছে। অন্যদিকে তার নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিভিন্ন বাহিনী।


```