Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

ভারতের শক্তি চিনতে শিখেছে বিশ্ব তাই এখন প্রধানমন্ত্রীকে এত শুনছে: মোহন ভাগবত

তিনি জানান, ইতিহাসে বহুবার দেখা গেছে, ভারত শক্তিশালী হলে বিশ্বে সংঘাত কমে, সমাধান সামনে আসে এবং শান্তি প্রতিষ্ঠা সহজ হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও সেই প্রত্যাশাই তৈরি হচ্ছে বলে মত তাঁর।

ভারতের শক্তি চিনতে শিখেছে বিশ্ব তাই এখন প্রধানমন্ত্রীকে এত শুনছে: মোহন ভাগবত

নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 December 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: আরএসএসের (RSS) শতবর্ষ উদযাপন উপলক্ষে সোমবার পুনের অনুষ্ঠানে সংঘ প্রধান (RSS Chief) মোহন ভাগবত (Mohan Bhagwat) দাবি করেন, বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাঁর কথায়, স্পষ্টভাবে দেশের শক্তি যত প্রকাশ পাচ্ছে, আন্তর্জাতিক নেতৃত্ব ততই নতুন দৃষ্টিতে ভারতের দিকে তাকাচ্ছে।

বক্তৃতার শুরুতেই ভাগবত বলেন, শতবর্ষের গর্ব উদ্‌যাপন করার চেয়ে গুরুত্বপূর্ণ হল নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পন্ন করা। “সংঘের কাজই তাই। সমাজকে একসূত্রে বাঁধার যে লক্ষ্য আমরা নিয়েছিলাম, তা সম্পূর্ণ করতে এত সময় লাগল কেন, সেটা ভেবে দেখা প্রয়োজন,” মন্তব্য ভাগবতের।

তিনি জানান, ইতিহাসে বহুবার দেখা গেছে, ভারত (India) শক্তিশালী হলে বিশ্বে সংঘাত কমে, সমাধান সামনে আসে এবং শান্তি প্রতিষ্ঠা সহজ হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও সেই প্রত্যাশাই তৈরি হচ্ছে বলে মত তাঁর। “এ কারণেই সংঘের স্বয়ংসেবকেরা (RSS Volunteers) প্রথম দিন থেকেই সমাজের একতাকে কেন্দ্র করে কাজ করে চলেছেন,” বলেন তিনি।

বিশ্বপরিসরে ভারতের বাড়তি গ্রহণযোগ্যতার প্রসঙ্গ টেনে ভাগবত বলেন, “আজ প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) এত মনোযোগ দিয়ে কেন শোনা হচ্ছে? কারণ, ভারতের শক্তি এখন সেই জায়গাগুলিতে ফুটে উঠছে, যেখানে তার প্রাপ্য স্থান দীর্ঘদিন অধরা ছিল।”

নিজের বক্তৃতায় একটি পুরনো অভিজ্ঞতা উল্লেখ করে ভাগবত জানান, তাঁকে একবার বলা হয়েছিল সংঘ (RSS) নাকি ৩০ বছর দেরিতে এসেছে। ভাগবতের জবাব, “আমরা দেরি করিনি, আপনারাই দেরিতে শুনতে শুরু করেছেন।”

সমাজ-সংলাপ ও সম্মিলিত কাজের শক্তির কথায় জোর দিয়ে তিনি বলেন, ভারতের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজে পাওয়াই সংঘের দর্শন। “একসঙ্গে হাঁটতে হলে ধর্মই আমাদের ভিত্তি। দেশের সব মত ও দর্শনের উৎস একই জায়গা থেকে - তাই সামঞ্জস্যের সঙ্গে এগোতে হবে,” বলেন তিনি।

সম্প্রতি হিন্দুদের (Hindu) অস্তিত্ব নিয়ে বড় মন্তব্য করেছিলেন মোহন ভাগবত। তাঁর দাবি - হিন্দুদের (Hindus) অস্তিত্ব না থাকলে পৃথিবীরই অস্তিত্ব থাকবে না। ভারত হল অমর সভ্যতা। তিনি বলেছিলেন, মানবসভ্যতার ইতিহাসে ইউনান, মিশর, রোম - বহু শক্তিশালী রাষ্ট্র ও সংস্কৃতি লুপ্ত হয়েছে। কিন্তু ভারত (India) এখনও প্রাণবন্ত, কারণ সমাজের ভিত গড়ে উঠেছে চেতনাগত ঐক্যের উপর। 


```