Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মন্দিরে প্রার্থনার পর মেয়েকে ধারাল অস্ত্রের কোপ মায়ের, জ্যোতিষীর পরামর্শ! নরবলির ইঙ্গিত?

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এক ‘নির্দিষ্ট সময়ে’ নরবলির পরামর্শ আগেই নাকি তাঁকে দেওয়া হয়েছিল )alleged human sacrifice investigation Bengaluru temple)। 

মন্দিরে প্রার্থনার পর মেয়েকে ধারাল অস্ত্রের কোপ মায়ের, জ্যোতিষীর পরামর্শ! নরবলির ইঙ্গিত?

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 November 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভোরে ঘটা এক ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্কিত বেঙ্গালুরু (Bengaluru incident) । সর্বভারতীয় এক সংবাদসংস্থার খবর অনুযায়ী, শহরের অগ্রহারা লেআউট এলাকার হরিহরেশ্বর মন্দিরের ভেতরে এক মহিলা নিজের ২৫ বছরের মেয়ের উপর আচমকা ধারাল অস্ত্র নিয়ে হামলা করেন (Bengaluru mother attacks daughter temple)। ঘটনায় গুরুতর জখম হন ওই তরুণী, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার বয়স ৫৫ বছর। মা–মেয়ে দু’জনেই ভোর প্রায় ৪.৩০টা নাগাদ মন্দিরে পৌঁছন। কিছুক্ষণ প্রার্থনা চলার পর দু’জনে এসে বসেন। হঠাৎই মা প্রাণঘাতী ওই হামলা চালান মেয়ের ওপর। তরুণীর চিৎকারে রাস্তা দিয়ে যাওয়া কিছু মানুষ দ্রুত মন্দিরে ঢুকে মহিলাকে নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশে খবর দেন (alleged human sacrifice motive investigation)।

ঘটনাটি কাছের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

আহত তরুণীর সঙ্গে কথাবার্তা বলতে পারেননি তদন্তকারীরা, তিনি আপাতত হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তরুণীর স্বামী পেশায় আনেকল এলাকার এক তাঁতি, এবং দম্পতি সেখানেই থাকেন। তরুণীর মা থাকেন সামপিগেহাল্লিতে বৃদ্ধ বাবার সঙ্গে।

তদন্তের কেন্দ্রবিন্দু: ‘নরবলি’ তত্ত্ব

পুলিশ জানায়, মা–মেয়ের সম্পর্কে কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল। স্বামীর সঙ্গে বিবাদ হলে তরুণী মাঝেমধ্যে মায়ের বাড়িতে ফিরে আসতেন। সম্প্রতি দু’জনে একাধিক বিশেষ পূজা করেছেন, পারিবারিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে।

অভিযুক্ত মহিলার দাবি, একজন জ্যোতিষীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, এবং প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এক ‘নির্দিষ্ট সময়ে’ নরবলির পরামর্শ আগেই নাকি তাঁকে দেওয়া হয়েছিল। এই দাবি সত্য কিনা, সেটাই এখন পুলিশের তদন্তের প্রধান দিক।

পুলিশ জানিয়েছে, “এক মহিলার হাতে তাঁর মেয়ের উপর গুরুতর আঘাতের ঘটনা ঘটেছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে। জ্যোতিষীর ভূমিকা খতিয়ে দেখা হবে।”

এখন পুলিশ ওই জ্যোতিষীকে খুঁজছে জিজ্ঞাসাবাদের জন্য। পাশাপাশি, আহত তরুণী সুস্থ হলে তাঁর বয়ান নিয়ে ঘটনাক্রম সম্পূর্ণভাবে পুনর্গঠন করা হবে।


```