Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

বিয়ের মঞ্চে বরকে ছুরির কোপ, অভিযুক্তকে ধরতে ড্রোন উড়িয়ে ধাওয়া ভিডিওগ্রাফারের!

মহারাষ্ট্রের অমরাবতীতে বিয়ের মঞ্চে বরকে পরপর তিনবার ছুরি মারে অভিযুক্ত। পালিয়ে গেলে ভিডিওগ্রাফার ড্রোন উড়িয়ে ধাওয়া করেন তাঁকে। সেই ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ।

বিয়ের মঞ্চে বরকে ছুরির কোপ, অভিযুক্তকে ধরতে ড্রোন উড়িয়ে ধাওয়া ভিডিওগ্রাফারের!

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 12 November 2025 21:28

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের অমরাবতীতে বিয়ের দিন রক্তাক্ত ঘটনা। সোমবার রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি হঠাৎ ছুরি নিয়ে মঞ্চে উঠে বরকে কোপাতে শুরু করেন। অভিযুক্তের নাম রাঘো জিতেন্দ্র বক্ষী। এরপরের ঘটনা চমকে দেওয়ার মতো। বিয়েতে যিনি ভিডিও তুলছিলেন, তিনিই উপস্থিত বুদ্ধি খাটিয়ে ড্রোন উড়িয়ে অভিযুক্তকে ধাওয়া করেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাঘো বক্ষী অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে বর সজল রাম সমুদ্র (২২)-কে তিন বার ছুরি দিয়ে কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় যুবক মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে হইচই পড়ে যায়। বিশৃঙ্খলার মধ্যে পালিয়ে যান।

কিন্তু বুদ্ধি খাটান ভিডিওগ্রাফার। দ্রুত ড্রোন ক্যামেরা ঘুরিয়ে দেন মঞ্চ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তর দিকে। তাঁকে ধাওয়া করতে থাকেন আকাশপথে। প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ড্রোনটি ধাওয়া করে বলে জানা গেছে। অভিযুক্তের সঙ্গে আরও এক ব্যক্তি মোটরসাইকেলে পালাচ্ছিলেন। সেই মুহূর্তগুলিও স্পষ্ট ধরা পড়ে ফুটেজে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রোনের রেকর্ডিং বাজেয়াপ্ত করে। ফুটেজ দেখে অভিযুক্তের পরিচয় ও পালানোর রুট নির্ধারণ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানের আগেই এক ডিজে নাচ নিয়ে অভিযুক্তের সঙ্গে কিছু অতিথির বচসা হয়েছিল। সেই ঘটনাতেই রাঘো বক্ষী প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়েন এবং বিয়ের মঞ্চেই হামলার সিদ্ধান্ত নেন।

বর্তমানে আহত সজলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আঘাত গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অমরাবতীর এক আধিকারিক বলেন, “ড্রোন ফুটেজ এই মামলার তদন্তে বড় ভূমিকা নিচ্ছে। অভিযুক্তদের মোটরসাইকেলের নম্বর ও রুট স্পষ্ট দেখা গিয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।” ভিডিওগ্রাফারের বুদ্ধির প্রশংসা করেন তিনি।


```