Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

চলন্ত ট্রেনে রক্তারক্তি কাণ্ড! যাত্রীদের উপর একের পর এক ছুরির কোপ, গ্রেফতার ২

লন্ডনগামী চলন্ত ট্রেনে ছুরি হাতে তাণ্ডব! আতঙ্কে থামাতে হয় ট্রেন। একাধিক যাত্রী জখম, গ্রেফতার দুই সন্দেহভাজন। কেমব্রিজের কাছে ঘটনায় চাঞ্চল্য ব্রিটেনে।

চলন্ত ট্রেনে রক্তারক্তি কাণ্ড! যাত্রীদের উপর একের পর এক ছুরির কোপ, গ্রেফতার ২

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 November 2025 08:31

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতের লন্ডনগামী ট্রেন। ঠিক তখনই কেমব্রিজের কাছে আচমকা ছড়িয়ে পড়ে আতঙ্ক। হঠাৎই কামরার ভেতর শুরু হয় হট্টগোল, চিৎকার, ছুটোছুটি। কয়েক মুহূর্তের মধ্যেই ট্রেনের মেঝে ভিজে ওঠে রক্তে। একাধিক যাত্রীকে ছুরির কোপে জখম করা হয়। ভয়াবহ পরিস্থিতি সামলাতে বাধ্য হয়েই মাঝপথে থামিয়ে দেওয়া হয় ট্রেন।

রাত ৭টা ৩৯ মিনিট। ব্রিটিশ পুলিশের জরুরি নম্বরে আসে ফোন, “চলন্ত ট্রেনে ছুরি নিয়ে হামলা!” সঙ্গে সঙ্গে হান্টিংডন স্টেশনে পৌঁছে যায় সশস্ত্র পুলিশবাহিনী। ট্রেন থামতেই শুরু হয় উদ্ধার অভিযান। আতঙ্কে ট্রেনের শৌচাগারে আশ্রয় নেওয়া যাত্রীদেরও একে একে সুরক্ষিতভাবে বের করে আনে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলায় যুক্ত সন্দেহে দু’জনকে আটক করে পরে গ্রেফতার করা হয়েছে। আহত যাত্রীদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। যদিও আনুষ্ঠানিকভাবে আহতের সংখ্যা প্রকাশ করেনি পুলিশ, সূত্রের খবর, অন্তত দশজন যাত্রী ছুরিকাহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, “একজন মানুষকে লম্বা ছুরি হাতে এগিয়ে আসতে দেখেছিলাম। চারপাশ রক্তে ভরে যাচ্ছিল। যাত্রীরা আতঙ্কে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন।” আরেকজন জানান, “ট্রেন থামতেই হামলাকারী স্টেশনে নেমে পড়েছিল, কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গেই তাকে কাঁবু করে।”

উত্তর লন্ডন থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ব্রিটেনে। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তাঁর বার্তা, “নিরীহ যাত্রীদের উপর এমন আক্রমণ অগ্রহণযোগ্য। আমরা দ্রুততম সময়ে তদন্ত সম্পূর্ণ করব।”


```