Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এপ্রিলে তৈরি রাস্তার বেহাল দশা! বেঙ্গালুরুতে নতুন ফুটপাথেই খোঁড়াখুঁড়ি, ক্ষুব্ধ স্থানীয়রা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা খুঁড়ে রেখে আবার দ্রুত কোনওরকমে সংস্কার করা হয় কিন্তু সেই কাজ একেবারে দায়সারা। টাইলস ঠিকমতো বসানো হয়নি, পাথরগুলোও সমান নয়, ফলে হোঁচট খাওয়ার আশঙ্কা প্রবল।

এপ্রিলে তৈরি রাস্তার বেহাল দশা! বেঙ্গালুরুতে নতুন ফুটপাথেই খোঁড়াখুঁড়ি, ক্ষুব্ধ স্থানীয়রা

বেঙ্গালুরুর রাস্তার বেহাল দশা

শেষ আপডেট: 10 July 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: কয়েক সপ্তাহের মধ্যেই বেহাল অবস্থা বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড মেন রোডের ধারে সদ্য নির্মিত ফুটপাথের। ভাঙা টাইলস, খোঁড়াখুঁড়ির চিহ্ন আর উঁচু-নিচু পাথরের মাঝে হাঁটা এখন বিপজ্জনক হয়ে উঠেছে পথচারীদের জন্য (Rapid deterioration of a footpath)। এই চিত্র সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে।

একজন স্থানীয় বাসিন্দা ৬ জুলাই এক্স হ্যান্ডলে ওই রাস্তার চারটি ছবি শেয়ার করে লেখেন, 'ধন্যবাদ BBMP (Bruhat Bengaluru Mahanagara Palike) এবং যাঁরা এই খোঁড়াখুঁড়ির পরিকল্পনা করেছেন, ফ্যাবইন্ডিয়ার সামনের ফুটপাথটিকে একেবারে খনি করে তোলার জন্য!'

তাঁর ছবিগুলিতে ফুটপাথের 'ট্রান্সফর্মেশন' ধরা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে এপ্রিল মাসে নির্মিত চকচকে টাইলসের পথ জুনের শেষে গিয়ে হয়ে উঠেছে জঞ্জাল। কোথাও টাইলস উপড়ে পড়ে রয়েছে, কোথাও বেঁকে গেছে, কোথাও আবার পাথরের মধ্যে দিয়ে গর্ত তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা খুঁড়ে রেখে আবার দ্রুত কোনওরকমে সংস্কার করা হয় কিন্তু সেই কাজ একেবারে দায়সারা। টাইলস ঠিকমতো বসানো হয়নি, পাথরগুলোও সমান নয়, ফলে হোঁচট খাওয়ার আশঙ্কা প্রবল।

এই পোস্ট ভাইরাল হতেই শহরের রাস্তার পরিকাঠামো নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বহু মানুষ। একজন লেখেন, 'বেঙ্গালুরুর সব জায়গায় একই চিত্র। একদিন রাস্তা বা ফুটপাথ তৈরি হয়, পরদিনই খোঁড়া হয়। দুর্নীতির শহর হয়ে উঠেছে এটা।' আরও একজন লেখেন, 'এটা কেবল বেঙ্গালুরু নয়, ভারতের সব বড় শহরেই এমন অবস্থা।' কেউ আবার লিখেছেন, 'সবসময়ই দেখা যায়, নতুন কিছু তৈরি হলে সেখানেই প্রথম খোঁড়াখুঁড়ি শুরু হয়। এটা যেন নিয়ম হয়ে গিয়েছে!'

ফুটপাথ তৈরির সময় সরকারি দফতরগুলির মধ্যে কোনও বোঝাপড়া হয় কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিকল্পনার অভাব, দায়িত্বজ্ঞানহীন কাজ আর করদাতাদের অর্থ অপচয়ের অভিযোগে ফের একবার কাঠগড়ায় বিবিএমপি। এলাকাবাসীদের প্রশ্ন, 'বারবার একই ভুল, অথচ কোনও জবাবদিহি নেই! শুধুই কি ভোটের আগে দায়িত্ব বেড়ে যায়?'


```