রবিবারের টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে গিয়েছিল। আবহাওয়া দফতরের (Weather Department) তথ্য অনুযায়ী, ওই এলাকায় একদিনেই ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার জেরেই মৌসুমি নদী কাটলি জেগে ওঠে। প্রবল স্রোতের ধাক্কা সহ্য করতে না পেরে নতুন রাজ্য সড়কের একটা বড় অংশ ভেঙে গিয়ে পড়ে নদীতে।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 9 July 2025 13:04
দ্য ওয়াল ব্যুরো: গ্রামের মানুষদের যাতায়াতের সুবিধার জন্য রাজস্থানের ঝুনঝুনু জেলার বাঘুলি ও জাহাজ গ্রামে তৈরি করা হয়েছিল নতুন রাস্তা। উদ্দেশ্য ছিল দুই গ্রামকে যুক্ত করা হবে জাতীয় সড়ক ৫২-র সঙ্গে। কিন্তু উদ্বোধনের আগেই সেই সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ল কাটলি নদীর বুকে (Newly Built Road Washed Away in Rajasthan)। মাত্র একদিনের বৃষ্টিতেই এই বিপর্যয়।
জানা গিয়েছে, রবিবারের টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে গিয়েছিল। আবহাওয়া দফতরের (Weather Department) তথ্য অনুযায়ী, ওই এলাকায় একদিনেই ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার জেরেই মৌসুমি নদী কাটলি জেগে ওঠে। প্রবল স্রোতের ধাক্কা সহ্য করতে না পেরে নতুন রাজ্য সড়কের একটা বড় অংশ ভেঙে গিয়ে পড়ে নদীতে।
এই সড়কটি তৈরি হয়েছিল মাত্র ছয় মাস আগে। এখনো উদ্বোধন পর্যন্ত হয়নি। একদিনের বৃষ্টিতেই ভেসে গেল সেই পরিকাঠামো (Newly Built Road Washed Away in Rajasthan)। পাকা রাস্তা কীভাবে ভেঙে পড়ল? এই বিষয়টি স্বাভাবিক নয় বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিজেরা ভিডিও করে তা ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। এক ভিডিওতে দেখা যায়, রাস্তার সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিও স্রোতের ধাক্কায় জলে পড়ে যায়।
This newly built road in Jhunjhunu (Rajasthan) was washed away even before inauguration.
What could be the reason, if not Nehru? pic.twitter.com/nA47dEY3BD— PunsterX (@PunsterX) July 9, 2025
কাটলি নদী এই অঞ্চলের একটি মৌসুমি নদী। বৃষ্টির সময় জল বাড়ে, শুকনো সময়ে থাকে শান্ত। কিন্তু সাম্প্রতিক বছরে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে যার প্রধান কারণ অবৈধ দখল, বালি ও পাথর তোলা।
রাজ্য প্রশাসন এই অনিয়ম থামাতে অভিযান চালালেও সমস্যা পুরোপুরি মেটেনি। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বেহাল অবস্থায় নদী যেদিকে ইচ্ছা গতি বদলাতে পারে, আর সেই পথেই পড়ে গিয়েছিল নতুন রাস্তার একটি বড় অংশ।
রাস্তার গুণমান নিয়ে এখন প্রশ্ন উঠছে সর্বত্র। স্থানীয়দের দাবি, নির্মাণে খরচ হয়েছে সরকারি টাকা, কিন্তু কাজে ব্যবহৃত হয়েছে নিম্নমানের উপাদান। সড়কটি ছিল একেবারে দুর্বল, মাটি আর রঙের মোড়কে ঢাকা। ঘটনার পর রাজ্যের জনপথ দফতরের (PWD) তরফে একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে। তারা খতিয়ে দেখবে ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, এবং নির্মাণে কোনও গাফিলতি ছিল কি না।