Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সন্ত্রাসে জিরো টলারেন্স, ব্রাজিল সফরে দ্বিমুখী নীতির বিরোধিতা মোদীর, নিশানায় পাকিস্তান-চিন!

মঙ্গলবার মোদী তাঁর ভাষণে পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর ভারতের প্রতি ব্রাজিলের সংহতি ও সমর্থনের জন্য প্রেসিডেন্ট লুলাকে ধন্যবাদ জানান।

সন্ত্রাসে জিরো টলারেন্স, ব্রাজিল সফরে দ্বিমুখী নীতির বিরোধিতা মোদীর, নিশানায় পাকিস্তান-চিন!

ব্রাজিল সফরে নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 9 July 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিল সফরে গিয়ে ফের সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার (Luiz Inácio Lula da Silva) সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, 'সন্ত্রাস এবং যারা এটিকে সমর্থন করে, তাদের বিরুদ্ধে ভারত ও ব্রাজিলের (India-Brazil) অবস্থান এক। দুই দেশই কড়াভাবে এর বিরোধিতা করে। আমাদের ভাবনা এক, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স।  কোনও রকম দ্বিমুখী নীতির (No Place For Double Standards On Terrorism) জায়গা নেই।'

যদিও মোদী কোনও দেশের নাম করেননি, তবে এই মন্তব্য স্পষ্টত পাকিস্তান ও তার দীর্ঘদিনের মিত্র চিনকে (China) লক্ষ্য করেই করা হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। অতীতে ভারত পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের বিশ্ব ঘাঁটি’ (Global epicentre of terrorism) বলে উল্লেখ করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে চিন বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে, এই প্রেক্ষিতেই মোদীর বক্তব্য তাৎপর্যপূর্ণ।

মঙ্গলবার মোদী তাঁর ভাষণে পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর ভারতের প্রতি ব্রাজিলের সংহতি ও সমর্থনের জন্য প্রেসিডেন্ট লুলাকে ধন্যবাদ জানান।

দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে বিস্তৃত আলোচনা হয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যালস, মহাকাশ, নবীকরণযোগ্য শক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, পরিকাঠামো উন্নয়ন, সংস্কৃতি ও জনগণের মধ্যে সম্পর্কের মতো নানা বিষয় আলোচনায় উঠে এসেছে।

নতুন ক্ষেত্রেও দুই দেশ সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বলে জানান জয়সওয়াল। যেমন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, নতুন এবং উন্নতমানের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সুপারকম্পিউটার, ডিজিটাল সহযোগিতা এবং পরিবহন ব্যবস্থা।

ভারত ও ব্রাজিল- এই দুই দেশ আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে। আলোচনার শেষে বেশ কয়েকটি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দেওয়ার পর রাষ্ট্রীয় সফরে ব্রাজিলে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। তাঁকে স্বাগত জানাতে  রাজধানী ব্রাজিলিয়ার আলভোরাদা প্রাসাদে মোদীকে বর্ণাঢ্য রাজকীয় সংবর্ধনা জানানো হয়। সেখানে উল্লেখযোগ্য ছিল বিশেষ ১১৪টি ঘোড়ার কুচকাওয়াজ। সংবর্ধনার অংশ হিসেবে মোদীর সামনে পরিবেশন করা হয় ভারতীয় ধ্রুপদী ভজন সংগীতও। এই সফর ভারত-ব্রাজিল সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী।


```