সংবাদ সংস্থা রয়টার্স কোম্পানির একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, যে ৩০ হাজার কর্মচারীকে বসানো হবে তাদের বেশির ভাগই উঁচু পদে কর্মরত, কোম্পানির পরিভাষায় কর্পোরেট স্টাফ।

৩০ হাজার কর্মীকে বসিয়ে দেবে অ্যামাজন
শেষ আপডেট: 28 October 2025 11:14
দ্য ওয়াল ব্যুরো: ৩০ হাজার কর্মীকে চাকরি থেকে বসিয়ে দেবে অ্যামাজন (Amazon)। চলতি সপ্তাহেই শুরু হবে ছাঁটাই। সংবাদ সংস্থা রয়টার্স কোম্পানির একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, যে ৩০ হাজার কর্মচারীকে বসানো হবে তাদের বেশির ভাগই উঁচু পদে কর্মরত, কোম্পানির পরিভাষায় কর্পোরেট স্টাফ।
রয়টার্স আরও জানাচ্ছে ২০২২ এরপর এত বড় ছাঁটাই অভিযান অ্যামাজনে হয়নি। সেবার ২৭ হাজার কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বব্যাপী ওই সংস্থায় প্রায় সাড়ে তিন লাখ মানুষ চাকরি করেন।
এই দফায় যে ৩০ হাজার কর্মীকে বসানো হবে তাদের মধ্যে কোন দেশের কতজন আছেন তা এখন স্পষ্ট করেনি অ্যামাজন কর্তৃপক্ষ। তবে ভারতে তাদের বিপুল ব্যবসা রয়েছে। ধরেই নেওয়া যায় এদেশের বহু কর্মী কাজ হারাবেন। মঙ্গলবার সকাল থেকে চিহ্নিত কর্মীদের মেল পাঠানো শুরু করেছে কোম্পানি।
নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার এক আধিকারিক বলেছেন, করোনা মহামারী সময় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছিল অনলাইন পরিষেবা চালু রাখার জন্য। এখন তাদের অনেকেই উদ্বৃত্ত বলে চিহ্নিত হয়েছেন। কোম্পানির আর্থিক পরিস্থিতির সঙ্গে এই বিপুল সংখ্যক কর্মী মানানসই নয়। তাই খরচ কমাতে কর্মী ছাঁটাই এর সিদ্ধান্ত নিতে হয়েছে।
ওয়াকিবহাল মহল মনে পড়ছে এই ছাঁটাই এর সঙ্গে সংসার নতুন সিইও অ্যান্ডি জ্যাসির ভাবনার সম্পর্ক রয়েছে। দায়িত্ব নিয়েই তিনি কোম্পানিতে আমলা তন্ত্রের অবসান ঘটানোর কথা বলেছিলেন। সেই উদ্দেশ্যে মাঝারি স্তরের ম্যানেজারের সংখ্যা কমানোর পরামর্শ দেন অধস্তন অফিসারদের। ছাঁটাইয়ের জন্য চিহ্নিত কর্মীদের একটি বড় অংশ মাঝারি স্তরের ম্যানেজার।
আরও একটি কারণ নিয়ে আলোচনা চলছে। ওয়াক ফ্রম হোম ব্যবস্থা তুলে দিয়ে অ্যামাজন সব কর্মচারীকে সপ্তাহে ৫ দিন অফিসে আসার নিয়ম চালু করেছিল। কোম্পানি সূত্র জানাচ্ছে, বর্তমান ব্যবসার পরিমাণ বিবেচনায় নিয়ে সংস্থার মনে হয়েছে তারা অতিরিক্ত কর্মীর ভার বহন করছে।