Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় ৭ জনেরই মৃত্যু, অগ্নিদগ্ধ রোগীকে নিয়ে দিল্লি যাচ্ছিল বিমান

প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়ার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, সেই সময় এলাকায় ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি, বজ্রপাত ও বিদ্যুৎ চমকাচ্ছিল। 

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় ৭ জনেরই মৃত্যু, অগ্নিদগ্ধ রোগীকে নিয়ে দিল্লি যাচ্ছিল বিমান

ঝাড়খণ্ডে দুর্ঘটনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 February 2026 07:39

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডে এয়ার আম্বুল্যান্স দুর্ঘটনায় (Jharkhand air ambulance crash) বিমানে থাকা সাতজনেরই মৃত্যু হয়েছে। সোমবার রাতে রাঁচি থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার (delhi-bound air ambulance) কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশ থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে চাত্রা এলাকায় ঘন জঙ্গল থেকে তার ধ্বংসাবশেষ উদ্ধার হয় (jharkhand aviation tragedy)। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতদের (air ambulance crash deaths) পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন, ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত,  ক্যাপ্টেন সভরাজদীপ সিং, সঞ্জয় কুমার, ড. বিকাশ কুমার গুপ্ত, সচিন কুমার মিশ্র, অর্চনা দেবী এবং ধুরু কুমার।

জানা গিয়েছে, বিমানে থাকা সেই রোগী ছিলেন ৪১ বছরের সঞ্জয় কুমার। একটি দুর্ঘটনায় তাঁর শরীরের ৬৩ শতাংশ অংশ দগ্ধ হয়ে গেছিল। তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার আম্বুল্যান্সে দিল্লিতে স্থানান্তর করা হচ্ছিল। সেই পথে ঘটে যায় দুর্ঘটনা।

অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বা ডিজিসিএ (Directorate General of Civil Aviation) বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্থাপনের পর হঠাৎ যোগাযোগ এবং রাডার সিগন্যাল দু’টিই হারিয়ে যায়। সেই সময় বিমানটি বারাণসীর (Varanasi)-র দক্ষিণ-পূর্বে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে ছিল। বিমানের টেল নম্বর ছিল VT-AJV।

প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়ার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, সেই সময় এলাকায় ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি, বজ্রপাত ও বিদ্যুৎ চমকাচ্ছিল। তারা বলেন, প্রচণ্ড শব্দ করে আকাশ থেকে বিমানটি পড়ে যায় (Jharkhand air ambulance crash)।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের তল্লাশি ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি দুর্ঘটনার তদন্তে নামে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি (Aircraft Accident Investigation Bureau)-র বিশেষ দল। ডিজিসিএ জানিয়েছে, তদন্তের অগ্রগতি সম্পর্কে পরবর্তী তথ্য পরে জানানো হবে।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন (Former CM Champai Soren)। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন।


```