গত বছর নভেম্বরে দুবাই এয়ারশো-তে (Dubai Air Show) অ্যারোবেটিক প্রদর্শনের সময় ভেঙে পড়ে আরেকটি তেজস, যেখানে উইং কম্যান্ডার নমনশ সিয়াল মারা যান। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।
.jpg.webp)
তেজস দুর্ঘটনা
শেষ আপডেট: 23 February 2026 12:19
দ্য ওয়াল ব্যুরো: কয়েকমাস আগে দুবাইয়ে এয়ার শো চলাকালীন তেজস দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনা ভারতের নিজস্ব এই যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল। এরমধ্যেই ফের তেজস এলসিএ (Tejas Light Combat Aircraft) নিয়ে বিপত্তি (Tejas Accident)। পাইলট সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পারলেও বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিকে হয়তো বাতিল করতে হবে।
ঘটনাটি ঘটেছে চলতি মাসের শুরুতে, একটি গুরুত্বপূর্ণ এয়ারবেসে (Airbase)। পাইলট সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পারলেও বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিকে হয়তো বাতিল করতে হবে। প্রাথমিক তদন্তে অনুমান, বিমানের (Tejas Light Combat Aircraft) কোনও অনবোর্ড সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছিল। তবে ঠিক কোন অংশে সমস্যা হয়েছিল, তা খুঁটিয়ে দেখছে বিশেষজ্ঞের দল।
বায়ুসেনার (Indian Air Force) হাতে বর্তমানে ৩০টি এক আসন বিশিষ্ট তেজস বিমান (30 single-seat Tejas jets) রয়েছে। দুর্ঘটনার পর কোনওটিতে প্রযুক্তিগত কোনও ত্রুটি আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করা হবে বলে সূত্রের খবর।
এই নিয়ে তৃতীয়বার তেজস-দুর্ঘটনা (Third Tejas aircraft lost)
নতুন এই দুর্ঘটনা এমন সময়ে ঘটল, যখন তেজস Mk1A মডেলের ডেলিভারিতেও দেরি হচ্ছে। প্রায় দু’ বছর পিছিয়ে আছে প্রকল্প। ইতিমধ্যেই ১৮০টি Mk1A অর্ডার করেছিল বায়ুসেনা। গত সেপ্টেম্বরেই প্রতিরক্ষা মন্ত্রক আরও ৯৭টি তেজস Mk1A কেনার চুক্তি করেছে, যার মূল্য প্রায় ৬২ হাজার ৩৭০ কোটি টাকা। এই মডেলটি আকাশ প্রতিরক্ষা, সামুদ্রিক নজরদারি এবং বিভিন্ন স্ট্রাইক মিশনে ব্যবহারের উপযোগী।
তবে সর্বশেষ দুর্ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি IAF। দুবাই-এর দুর্ঘটনার ভয়াবহ ভিডিও সামনে এসেছিল, যেখানে দেখা যায় বিমানটি মাটিতে পড়েই আগুনে পুড়ে যায়। পাইলট চেষ্টা করেও সময় কম থাকায় ইজেক্ট করতে পারেননি।
বর্তমান ঘটনায় পাইলটের বেঁচে যাওয়া স্বস্তির হলেও, পরপর দুর্ঘটনা তেজসের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। এখন নজর তদন্তের ফলাফলের দিকে, কী ত্রুটি ছিল, এবং কীভাবে তা ঠিক করা হবে।