Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

লঙ্কার গুঁড়োয় কাজ হল না! সোনার দোকানে চুরি করতে গিয়ে ২০ সেকেন্ডে ১৭ বার থাপ্পড় খেলেন মহিলা

দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কীভাবে এক মহিলা ক্রেতা সেজে দোকানে ঢুকে মুহূর্তের মধ্যে ছিনতাইয়ের চেষ্টা করেন, কিন্তু দোকানদারের দ্রুত বুদ্ধিতে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

লঙ্কার গুঁড়োয় কাজ হল না! সোনার দোকানে চুরি করতে গিয়ে ২০ সেকেন্ডে ১৭ বার থাপ্পড় খেলেন মহিলা

ছবি - ভিডিও থেকে সংগৃহীত

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 November 2025 11:41

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের (Ahmedabad) এক গয়নার দোকানে (Gold Shop) চুরি করতে গিয়ে বড় বিপাকে পড়লেন এক মহিলা (Woman)। দোকানদার তাঁকে বেধড়ক পেটাল! ঘটনার ভিডিও (Viral Video) এখন নেটমাধ্যমে ঝড় তুলেছে।

দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কীভাবে এক মহিলা ক্রেতা সেজে দোকানে ঢুকে মুহূর্তের মধ্যে ছিনতাইয়ের (Snatching) চেষ্টা করেন, কিন্তু দোকানদারের দ্রুত বুদ্ধিতে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

ঘটনাটি ঘটেছে আমদাবাদের রানিপ এলাকার এক গয়নার দোকানে। ফুটেজে দেখা যায়, এক মহিলা মুখের কিছুটা অংশ ওড়না দিয়ে ঢেকে দোকানের ভিতরে বসে আছেন। তিনি প্রথমে ক্রেতা সেজে গয়না দেখছিলেন। কিছুক্ষণ পর আচমকাই তিনি হাতে থাকা লঙ্কার গুঁড়ো (Chilli Powder) দোকানদারের মুখের দিকে ছুড়ে মারেন। অভিযোগ, সেই মুহূর্তে তিনি দোকান থেকে গয়না ছিনিয়ে পালানোর পরিকল্পনা করেছিলেন।

কিন্তু তার আগেই দোকানদার অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া দেখান। তিনি চোখ বাঁচিয়ে পাশ কাটিয়ে মহিলার হাত চেপে ধরেন। তারপর উত্তেজিত অবস্থায় মহিলাকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করেন। ভিডিওতে দেখা গেছে, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে তিনি প্রায় ১৭ বার মহিলাকে চড় মারেন। পরে তাঁকে ধাক্কা দিয়ে দোকানের বাইরে বের করে দেন।

ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে আসেন। কিন্তু এর মধ্যেই ওই মহিলা সেখান থেকে পালিয়ে যান। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে তিনি উধাও। দোকান কর্তৃপক্ষ পরে সিসিটিভি ফুটেজ পুলিশকে দেয়। সেই ভিডিও-ই এখন ভাইরাল হয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

রানিপ থানার পুলিশ জানিয়েছে, ফুটেজে মহিলার মুখ আংশিক দেখা যাচ্ছে। তাঁকে চিহ্নিত করার চেষ্টা চলছে। নিকটবর্তী এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক আধিকারিক বলেন, “ওই মহিলাকে শনাক্ত করার জন্য আমরা সবরকম ব্যবস্থা নিচ্ছি। তাঁর উদ্দেশ্য ছিল গয়না ছিনিয়ে নেওয়া। তবে দোকানদারের উপস্থিত বুদ্ধিতে তা ব্যর্থ হয়।”

এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দোকানদারের তৎপরতার প্রশংসা করেছেন, কেউ আবার বলেছেন, আইন হাতে নেওয়া ঠিক হয়নি। তবে ঘটনাটি যে মুহূর্তের মধ্যে শহরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা নিয়ে সন্দেহ নেই।


```