Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

গোয়ার পর এবার ভুবনেশ্বর! নাইটক্লাবে ভয়াবহ আগুন, সরকারি নির্দেশের পরও একই ঘটনা কেন, শুরু তদন্ত

গোয়ার ভয়াবহ দুর্ঘটনার পরই ওড়িশা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস (OFES) রাজ্যের সমস্ত রেস্তরাঁ, বার ও ১০০ জনের বেশি আসনসংখ্যা-যুক্ত স্বাধীন প্রতিষ্ঠানগুলিতে অগ্নি-নিরাপত্তা অডিটের নির্দেশ দিয়েছিল।

গোয়ার পর এবার ভুবনেশ্বর! নাইটক্লাবে ভয়াবহ আগুন, সরকারি নির্দেশের পরও একই ঘটনা কেন, শুরু তদন্ত

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 December 2025 11:58

দ্য ওয়াল ব্যুরো: গোয়ার ভয়াবহ আগুনে (Goa fire incident) ২৫ জনের মৃত্যুর ঘটনাটি এখনও তাজা। তার মাঝেই ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে বড়সড় অগ্নিকাণ্ড (Bhubaneswar nightclub fire)। শনিবার রাতেই সত‍্য বিহার এলাকার একটি নাইটক্লাব-বারে হঠাৎই আগুন লাগে (Satya Vihar fire)। দাউ দাউ করে জ্বলতে থাকে বারটি। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়।

মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় মানুষের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য আগুন নেভানোর লড়াই চলে ঘণ্টার পর ঘণ্টা। দমকলের তৎপরতায় শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। দমকলকর্মীদের মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট, রান্নাঘরের কোনও ত্রুটি বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যাও এর পেছনে থাকতে পারে। সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। আহত কেউ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

গোয়ার ভয়াবহ দুর্ঘটনার পরই ওড়িশা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস (OFES) রাজ্যের সমস্ত রেস্তরাঁ, বার ও ১০০ জনের বেশি আসনসংখ্যা-যুক্ত স্বাধীন প্রতিষ্ঠানগুলিতে অগ্নি-নিরাপত্তা অডিটের নির্দেশ দিয়েছিল। তার মধ্যেই ফের এমন অগ্নিকাণ্ডে উদ্বেগ বেড়েছে।

প্রসঙ্গত, উত্তর গোয়ার আরপোরায় 'বিচ বাই রোমিও লেন' নাইটক্লাবে গত শনিবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। আগুন লাগার পর অনেকেই কারণ হিসেবে উঠে আসে নানা তত্ত্ব। কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথায়, নাচের ফ্লোরেই আচমকা আগুন লেগে তা ছড়িয়ে পড়ে চারিদিকে। কয়েক সেকেন্ডের মধ্যে আশপাশও জ্বলতে শুরু করে। তখন ওখানে খুব কম করে হলেও ১০০ জন তো উপস্থিত ছিলেনই, তাঁদের বেশিরভাগই পর্যটক।


```