Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

পুরীতে ১৫ বছরের মেয়েকে পোড়ানোর চেষ্টা! বালেশ্বরের রেশ না কাটতেই মর্মান্তিক কাণ্ড ওড়িশায়

বালেশ্বরে কলেজছাত্রী আত্মদাহের ঘটনার রেশ কাটতে না কাটতেই ওড়িশার পুরী জেলায় ফের ঘটল নৃশংস ঘটনা। 

পুরীতে ১৫ বছরের মেয়েকে পোড়ানোর চেষ্টা! বালেশ্বরের রেশ না কাটতেই মর্মান্তিক কাণ্ড ওড়িশায়

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 July 2025 13:58

দ্য ওয়াল ব্যুরো: বালেশ্বরে কলেজছাত্রী আত্মদাহের ঘটনার রেশ কাটতে না কাটতেই ওড়িশার পুরী জেলায় ফের ঘটল নৃশংস ঘটনা। কালকেই বাংলায় এসে ওড়িশা মডেলের কথা বলে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার একদিন পরে, আজকেই পুরীতে মর্মান্তিক ঘটনা। শনিবার বাইয়াবার গ্রামে নিজের বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ১৫ বছর বয়সি এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল তিন দুষ্কৃতি। বর্তমানে ভুবনেশ্বর এইমসে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার রাস্তায় কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তিন দুষ্কৃতি। ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। খবর পেয়েই পুলিশ তদন্তে নামে। ইতিমধ্যে দোষীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনার তীব্র নিন্দা করেছেন ওড়িশার উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী প্রভাতি পারিদা। এক্স–এ পোস্ট করে তিনি লেখেন, “পুরী জেলার বালঙ্গা অঞ্চলের একটি ১৫ বছরের কিশোরীকে রাস্তায় পেট্রল ঢেলে আগুন লাগানোর ঘটনা জেনে আমি স্তম্ভিত ও মর্মাহত। তাকে দ্রুত এইমসে ভর্তি করানো হয়েছে। চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।”

এই ঘটনার ঠিক এক সপ্তাহ আগেই, ১২ জুলাই, বালেশ্বরের ফকির মোহন (স্বায়ত্তশাসিত) কলেজ ক্যাম্পাসে নিজেকে আগুনে পুড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন ২০ বছরের এক ছাত্রী। অভিযোগ, কলেজের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা না নেওয়ায় হতাশ হয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। ১৪ জুলাই রাতে ভুবনেশ্বর এইমসে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পর রাজ্যজুড়ে বিক্ষোভে উত্তাল হয় পরিস্থিতি। ওই অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমেছে ইউজিসির একটি ফ্যাক্ট–ফাইন্ডিং টিমও।


```