Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাংলা ভাষা নিয়ে বৈষম্যমূলক রাজনীতি! অসমে বিজেপির ভাষা-নীতি ঘিরে তোপ দাগলেন মমতা

বাংলা ভাষাভাষীদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমি পাশে আছি তাঁদের, যাঁরা ভাষা, পরিচয় এবং গণতান্ত্রিক অধিকারের জন্য নির্ভীকভাবে লড়ছেন।’’

বাংলা ভাষা নিয়ে বৈষম্যমূলক রাজনীতি! অসমে বিজেপির ভাষা-নীতি ঘিরে তোপ দাগলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 July 2025 13:41

দ্য ওয়াল ব্যুরো: অসমে (Assam) বাংলা ভাষাভাষী মানুষের উপর (Bangla Language) ‘ভাষাগত বৈষম্য’ (Language Politics ) নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

রবিবার এক টুইট বার্তায় কেন্দ্র ও অসমের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বললেন, ‘‘বাংলা দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা। অসমেও এটি দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। সেই ভাষাকে সম্মান না দিয়ে, যাঁরা বাংলার পক্ষে শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এটা অসাংবিধানিক ও বৈষম্যমূলক।’’

মমতার অভিযোগ, ভাষার ভিত্তিতে মানুষকে দমন করার চেষ্টা করা হচ্ছে। তিনি লেখেন, ‘‘সহাবস্থানের পক্ষপাতী নাগরিকদের ওপর যদি কেবল তাঁদের মাতৃভাষার জন্য অত্যাচার হয়, তা হলে তা সংবিধান পরিপন্থী। বিজেপির বিভাজনের রাজনীতি সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু মানুষও চুপ করে বসে থাকবে না। অসমের মানুষ নিজেদের ভাষা ও অধিকারের সম্মানে প্রতিবাদে রুখে দাঁড়াবে।’’

বাংলা ভাষাভাষীদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমি পাশে আছি তাঁদের, যাঁরা ভাষা, পরিচয় এবং গণতান্ত্রিক অধিকারের জন্য নির্ভীকভাবে লড়ছেন।’’

প্রসঙ্গত, বাংলাভাষিদের ওপর অত্যাচারের প্রতিবাদে সম্প্রতি কলকাতায় মিছিলও করেন মুখ্যমন্ত্রী। ওই মিছিল থেকে কেন্দ্রকে কার্যত হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যেখানে যেখানে বাংলা বলার জন্য মানুষকে আটক করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, আমি সেখানেই গিয়ে আরও জোরে বাংলায় কথা বলব। সাহস থাকলে আমাকেও ক্যাম্পে রাখুন!’’ অবিলম্বে এই অত্যাচার বন্ধ না হলে সারা দেশ ঘুরে প্রতিবাদ জানানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে বিজেপির ভাষানীতির বিরুদ্ধে এই ইস্যুকে আরও জোরালো করে তুলতে চাইছে তৃণমূল। আর সেই কৌশলের মোক্ষম অস্ত্রই হতে চলেছে ‘বাংলা’।


```