Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

পাটনায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত

গোপাল খেমকা, পাটনার এক স্বনামধন্য ব্যবসায়ী। শুক্রবার রাতে নিজের গাড়ির মধ্যেই ছিলেন তিনি। ঠিক বাড়ির গেটের সামনেই এক দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

পাটনায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত

ব্যবসায়ী গোপাল খেমকা

শেষ আপডেট: 8 July 2025 09:36

দ্য ওয়াল ব্যুরো: বিহারের বিখ্যাত ব্যবসায়ী গোপাল খেমকার (Gopal Kheka) হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত (Main Accused) পুলিশের এনকাউন্টারে (Encounter) নিহত। মঙ্গলবার রাতে পাটনার মালসালামি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিকাশ নামে ওই অভিযুক্তকে খতম করে পুলিশ। পুলিশের দাবি, খুনের দিন মূল শ্যুটার উমেশের সঙ্গে ছিলেন বিকাশ। এর আগে মূল অভিযুক্ত উমেশকে গ্রেফতার করা হয়।

গোপাল খেমকা, পাটনার এক স্বনামধন্য ব্যবসায়ী। শুক্রবার রাতে নিজের গাড়ির মধ্যেই ছিলেন তিনি। ঠিক বাড়ির গেটের সামনেই এক দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খেমকা মগধ হাসপাতালের কর্ণধার ছিলেন। পেট্রল পাম্প-সহ একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সাত বছর আগে জমি বিবাদের জেরে হাজিপুরে খেমকার ছেলেও খুন হন।

ব্যবসায়ী খুনের ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। উমেশ ছাড়াও যিনি এই খুনের ‘সুপারি’ দিয়েছিলেন বলে সন্দেহ, তাকেও আটক করেছে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স ও পাটনা পুলিশের যৌথ বাহিনী। এক উচ্চপদস্থ পুলিশ কর্তা জানান, তদন্ত দ্রুতগতিতে চলছে। সময় মতো সব তথ্য জানানো হবে।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ইতিমধ্যেই রাজনৈতিক চাপ বাড়ছে বিহারে। রাজ্যে শাসকজোট বিজেপি-জেডিইউ যখন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই এই হত্যাকাণ্ড প্রশাসনের উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিরোধী দলগুলির নিশানায় রয়েছে নীতীশ কুমারের সরকার। আরজেডি ও কংগ্রেস একযোগে আক্রমণ করেছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

ঘটনার গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইতিমধ্যেই শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, আইনের শাসন বিহার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এবং কোনও গাফিলতি প্রমাণিত হলে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


```