Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ব্যবসায়ীকে গুলি, সরকারি কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ, কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া খুন বিহারে!

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় কাজি মহম্মদপুর থানার পুলিশ। মুমতাজকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি সরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ীকে গুলি, সরকারি কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ, কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া খুন বিহারে!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 July 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: বিহারে কয়েক ঘণ্টার ব্যবধান ঘটে গেল দু'টি ভয়ঙ্কর অপরাধ। একদিকে, মুজফফরপুরে পরিবারের চোখের সামনেই কুপিয়ে খুন করা হল এক সরকারি ইঞ্জিনিয়ারকে (Government Engineer Stabbed)। অন্যদিকে, পাটনায় ৫০ বছরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা  (Businessman Shot Dead in Bihar) করা হয়েছে। সোমবার এই দুটি ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মুজফ্‌ফরপুরের মৃত ইঞ্জিনিয়ারের নাম মহম্মদ মুমতাজ। তিনি সরকারি পদে কর্মরত একজন জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। রবিবার গভীর রাতে মাদিপুর এলাকায় নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন মুমতাজ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে হানা দেয়। বাড়ির বাইরে ডেকে আনা হয় তাঁকে। এরপরই পরিবারের সদস্যদের সামনেই সরকারি কর্মীকে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যাওয়ার সময় তারা বাড়ির বেশকিছু দামি জিনিস নিয়ে চম্পট দেয়।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় কাজি মহম্মদপুর থানার পুলিশ। মুমতাজকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি সরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মুজফ্‌ফরপুরের পুলিশ সুপার কোট কিরণ কুমার জানিয়েছেন, 'ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তদন্তে সাহায্যের জন্য ফরেনসিক বিশেষজ্ঞ এবং ডগ স্কোয়াডকে ঘটনাস্থলে আনা হয়েছে।'

অন্যদিকে একই রাতে পাটনার (Patna Incident) খাগাউল এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা (Businessman Shot Dead) করে একদল দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর নাম অজিত কুমার। রবিবার রাতের এই ঘটনায় পাটনার পশ্চিম শহর অঞ্চলের পুলিশ সুপার ভানু প্রতাপ সিং জানিয়েছেন, 'ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।'

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত অজিত কুমারের স্ত্রীর দানাপুর এলাকায় একটি স্কুল রয়েছে। এই দুই হত্যাকাণ্ড ঘিরে মুজফ্‌ফরপুর ও পাটনাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও। পুলিশ জানিয়েছে, দু'টি ঘটনারই তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।


```