Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমিকের সঙ্গে মিলে শয্যাশায়ী স্বামীকে খুনের ছক, স্ত্রীর হাতে মর্মান্তিক পরিণতি যুবকের

বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক বিশেষ ভাল ছিল না। চন্দ্রসেন প্রায়ই স্ত্রী দিশার চরিত্র নিয়ে সন্দেহ করতেন। এর জেরে দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে চাপা উত্তেজনার পরিবেশ ছিল।

প্রেমিকের সঙ্গে মিলে শয্যাশায়ী স্বামীকে খুনের ছক, স্ত্রীর হাতে মর্মান্তিক পরিণতি যুবকের

ছবি- এআই

শেষ আপডেট: 7 July 2025 17:56

দ্য ওয়াল ব্যুরো: স্বামী পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। প্রেমিকের সঙ্গে মিলে বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করলেন স্ত্রী (Woman and her lover killed her bedridden husband)। প্রথমে ওই মৃত্যুকে স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ময়নাতদন্তে বেরিয়ে আসে আসল সত্য। শেষমেশ পুলিশের জেরায় সব স্বীকার করে নেন অভিযুক্তরা। মহারাষ্ট্রের নাগপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তেরো বছর আগে চন্দ্রসেন রামটেকে (৩৮) ও দিশা রামটেকের (৩০) বিয়ে হয়। দম্পতি দুই মেয়ে ও একটি ছয় বছরের ছেলে রয়েছে। প্রায় দু'বছর আগে চন্দ্রসেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। এরপর থেকেই বিছানায় শয্যাশায়ী অবস্থায় তাঁর দিন কাটছিল। সংসার চালানোর জন্য জলের বোতল বিক্রি করে উপার্জন করতেন দিশা।

তবে বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক বিশেষ ভাল ছিল না। চন্দ্রসেন প্রায়ই স্ত্রী দিশার চরিত্র নিয়ে সন্দেহ করতেন। এর জেরে দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে চাপা উত্তেজনার পরিবেশ ছিল।

প্রায় দু’মাস আগে দিশার আলাপ হয় আসিফ ইসলাম আনসারি ওরফে রাজাবাবু টাইরেওয়ালার সঙ্গে যিনি পেশায় একজন মেকানিক। ধীরে ধীরে সেই আলাপ গড়ায় প্রেমে। তারপরই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন দিশা ও আসিফ। এই সম্পর্কের কথা জানতে পারেন চন্দ্রসেন। এনিয়ে দিশা ও তাঁর স্বামীর মধ্যে বচসাও বাধে। এরপরই স্বামীকে খুনের পরিকল্পনা করেন দিশা ও তাঁর প্রেমিক আসিফ।

গত শুক্রবার দুপুরে চন্দ্রসেন যখন ঘুমোচ্ছিলেন, তখনই পরিকল্পনা মতো দিশা তাঁর প্রেমিককে বাড়িতে ডাকেন। খুনের সময় দিশা তাঁর স্বামীকে জোর করে চেপে ধরে রাখেন আর আসিফ মুখে বালিশ চাপা দিয়ে চন্দ্রসেনকে শ্বাসরোধ করে হত্যা করেন।

কয়েকঘণ্টা পর বাড়ির মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায় চন্দ্রসেনকে। তাঁর স্ত্রী প্রথমে দাবি করেন, স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ হয়ে চন্দ্রসেনের মৃত্যু! তাঁকে খুন করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে ফাঁস হয়ে যায় পুরো ঘটনা। শেষে দিশা নিজের অপরাধ স্বীকার করে নেন। এরপর আসিফকেও গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আর কেউ এই ঘটনায় জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


```