Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দর্শনকাণ্ড থেকে অনুপ্রেরণা! প্রেমিকাকে অশ্লীল মেসেজ পাঠানোয় যুবককে অপহরণ-নির্যাতন বেঙ্গালুরুতে

কয়েক মাস আগে কন্নড় অভিনেতা দর্শন-কাণ্ড (Actor Darshan murder case) থেকেই অনুপ্রেরণা পেয়েছেন তাঁরা, পুলিশ সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

দর্শনকাণ্ড থেকে অনুপ্রেরণা! প্রেমিকাকে অশ্লীল মেসেজ পাঠানোয় যুবককে অপহরণ-নির্যাতন বেঙ্গালুরুতে

দর্শনকাণ্ড থেকে অনুপ্রেরণা!

শেষ আপডেট: 7 July 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রেমিকাকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে এক যুবককে অপহরণ করে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে (Bengaluru Man Thrashed For Obscene Texts)। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দিও করেছেন অভিযুক্তদেরই এক জন। কয়েক মাস আগে কন্নড় অভিনেতা দর্শন-কাণ্ড (Actor Darshan murder case) থেকেই অনুপ্রেরণা পেয়েছেন তাঁরা, পুলিশ সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কুশল নামের একটি যুবককে চুলের মুঠি ধরে মারছে। কাপড় খুলে ফেলছে। তাঁর গোপনাঙ্গেও আঘাত করা হচ্ছে। মারধরের সময়ে অভিযুক্তদের একজন ‘রেনুকাস্বামী হত্যা মামলার’ উল্লেখ করে বলেন, 'তোরও সেই দশা হবে।' শুধু তাই নয়, মারধর করতে করতেই তাঁদের সেই কুখ্যাত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে হাসাহাসি করতেও দেখা যায়।

পুলিশ জানিয়েছে, কুশল এবং এক কলেজছাত্রী গত দু’বছর সম্পর্কে ছিল।  কিছু মাস আগে তাদের ব্রেক-আপ হয়। ওই তরুণী পরে আর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্কের কারণে রেগে গিয়েই কুশল ওই মেয়েটিকে কয়েকটি অশ্লীল মেসেজ পাঠায়। এই বিষয়টি মেয়েটি তাঁর বর্তমান প্রেমিককে জানায়। অভিযোগ, প্রতিশোধ নিতেই ওই যুবক তাঁর কয়েকজন বন্ধুদের নিয়ে পরিকল্পনা করে কুশলকে ফাঁদে ফেলে। সমস্যা মিটিয়ে নেওয়ার নাম করে ডেকে পাঠায় তাঁকে। কিন্তু সেখানে পৌঁছনোর পর কুশলকে জোর করে গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপর একটি একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে শুরু হয় অকথ্য মারধর (Kidnapped and brutally assaulted)। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।

দর্শন কাণ্ড বা রেণুকাস্বামী হত্যাকাণ্ড কী?

বেঙ্গালুরুর সুমনহল্লি এলাকার একটি নালার ধারে রেনুকাস্বামী নামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছিল। শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল। পুলিশি তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কন্নড় অভিনেত্রী পবিত্রা গৌড়াকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন। সেই কারণেই তাঁকে অপহরণ করে শারীরিক নির্যাতনের পর খুন করা হয় বলে প্রাথমিক অনুমান।

শুরুতে চার জন যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করে দাবি করেন, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই তাঁরা রেনুকাস্বামীকে খুন করেছে। কিন্তু পরে তাঁদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তদন্তে উঠে আসে, আসলে এটি ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। যার সঙ্গে সরাসরি জড়িয়ে ছিলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন, অভিনেত্রী পবিত্রা গৌড়া-সহ আরও অন্তত ১৫ জন। অভিনেতাকে গ্রেফতার করা হয়। এরপর তদন্ত যত এগিয়েছে, পুলিশের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 


```