Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

গোপাল খেমকার শ্রাদ্ধে যোগ দিতে এসে পুলিশের জালে সন্দেহভাজন! খুনের তদন্তে নয়া মোড়

পুলিশ আপাতত পাটনার পুনপুন এলাকার বাসিন্দা রোশন কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের সন্দেহ, গোপাল খেমকার খুনের ষড়যন্ত্রে কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছেন এই ব্যক্তি।

গোপাল খেমকার শ্রাদ্ধে যোগ দিতে এসে পুলিশের জালে সন্দেহভাজন! খুনের তদন্তে নয়া মোড়

মৃত গোপাল খেমকা

শেষ আপডেট: 7 July 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: ৪ জুলাই, শুক্রবার রাতে নামী ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকাকে (BJP Leader Gopal Khemka ) গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থল, পাটনার গান্ধী ময়দান (Shot Dead In Patna)। গাড়ি থেকে নামার সময় তাঁকে লক্ষ করে গুলি চালায় কয়েকজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় খেমকার। রবিবার তাঁর শেষকৃত্যে এসেছিলেন বহু মানুষ। সেখান থেকেই ধরা পড়লেন এক সন্দেহভাজন।

পুলিশ আপাতত পাটনার পুনপুন এলাকার বাসিন্দা রোশন কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের সন্দেহ, গোপাল খেমকার খুনের ষড়যন্ত্রে কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছেন এই ব্যক্তি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই খুন পূর্বপরিকল্পিত এবং এতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। তদন্তে জানা গিয়েছে, অন্তত দু’জনের মাধ্যমে গোপালবাবুর গতিবিধি নজরে রাখা হচ্ছিল। একজন স্পটার ছিল ব্যাঙ্কিপুর ক্লাবে, যেখান থেকে রাতে বেরিয়েছিলেন ব্যবসায়ী। সেই সময় সে শ্যুটারকে সতর্ক করে। দ্বিতীয় স্পটার ছিল বিসকমন টাওয়ারের কাছে, গান্ধী ময়দানে। আর শ্যুটার আগে থেকেই প্রস্তুত ছিল তাঁর বাড়ির কাছাকাছি।

ব্যাঙ্কিপুর ক্লাব, গান্ধী ময়দান, বুদ্ধ কলোনি ও ইনকাম ট্যাক্স গোলাম্বার এলাকাগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। খুনিদের গতিবিধি জানার চেষ্টা চলছে।

এদিকে রোশন কুমার ঠিক কীভাবে জড়িত, তা স্পষ্ট নয় এখনও। তবে শেষকৃত্যে উপস্থিত থাকার পর থেকেই তাকে নজরে রেখেছিল পুলিশ। এপর্যন্ত দশজনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই মামলায়।

খেমকার মতো প্রভাবশালী ব্যবসায়ীর এমন মৃত্যুতে আতঙ্কে বিহারের ব্যবসায়ী মহল। অনেকেই  প্রশ্ন তুলছে রাজ্যে তাঁদের নিরাপত্তা নিয়ে। রাজ্য সরকারের তরফে রবিবার জানানো হয়েছে, সব অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে নিরাপত্তা বাড়ানো হবে।


```