Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাটনা বিমানবন্দরে হঠাৎ দেখা, প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁলেন বৈভব

পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছি। তার ক্রিকেট দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে! তার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা।

পাটনা বিমানবন্দরে হঠাৎ দেখা, প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁলেন বৈভব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈভব সূর্যবংশী

শেষ আপডেট: 30 May 2025 15:18

দ্য ওয়াল ব্যুরোবাইশ গজের দুনিয়ায় বৈভব ছড়িয়ে রীতিমতো আলোচনায় বিহারের এক ১৪ বছরের কিশোর। বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) দ্যুতিতে আলোকিত ক্রিকটে বিশ্ব। তাঁর প্রশংসায় মেতেছেন তাবড় ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়া উত্তাল বৈভবকে নিয়ে। এবার বৈভবের সঙ্গে দেখা হতেই তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৪ বছর বয়সি তারকা বৈভব সূর্যবংশী ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) আত্মপ্রকাশ করেই গোটা বিশ্বকে চমকে দিয়েছে। নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছে ছক্কা হাঁকিয়ে। রাজস্থান আইপিএল ফাইনালে উঠতে না পারলেওসূর্যবংশী আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে গিয়েছেনবিশেষ করে গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করার পর। 

শুক্রবারসূর্যবংশী এবং তার বাবা-মা পাটনা বিমানবন্দরে (Patna Airport) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পান। প্রধানমন্ত্রীকে দেখেই এই কিশোর ব্যাটার শ্রদ্ধার নিদর্শন হিসাবে (Mark Of Respect) প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন।

বৈভবের সঙ্গে দেখা হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী এক্স-এ (X Handle) বৈভব এবং তার বাবা-মায়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। পাশাপাশি এক্স-এ তিনি লিখেছেন, পাটনা বিমানবন্দরেতরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছি। তার ক্রিকেট দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে! তার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা।

আইপিএল ২০২৫ মরশুমে রাজস্থান রয়্যালসের এই কিশোর টুর্নামেন্টের অন্যতম সফল তারকা। মাত্র সাত ম্যাচে এই কিশোর সংগ্রহ করেছে ২৫২ রান। তবে জয়পুরে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তার বিস্ফোরক সেঞ্চুরিটি ক্রিকেট বিশ্বে বাস্তবিকই চমকপ্রদ ঘটনা ঘটিয়েছিল।

ওই ম্যাচে সূর্যবংশী মাত্র ৩৮ বলে ১০১ রান করে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে ওঠেন। মাত্র ৩৫ বলে তার সেঞ্চুরিটি এখন আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হিসাবে স্থান করে নিয়েছে।

এর আগেমন কি বাত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী মোদী আইপিএলে বৈভবের কৃতিত্বের জন্য এই কিশোর ক্রিকেটারের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, "আমি আইপিএলে বিহারের ছেলে বৈভব সূর্যবংশীর অসাধারণ পারফরম্যান্স দেখেছি। এত অল্প বয়সে বৈভব এত বড় রেকর্ড গড়েছে। বৈভবের পারফরম্যান্সের পিছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। তার প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্য সে বিভিন্ন স্তরে অনেক ম্যাচ খেলেছে। তুমি যত বেশি খেলবেতত বেশি তুমি উজ্জ্বল হবে। যত বেশি সম্ভব ম্যাচ এবং প্রতিযোগিতায় লড়াই করা খুবই গুরুত্বপূর্ণ।"


```