Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

IPL 2025: যুদ্ধ এখনও বাকি, হারের জন্য কোনও অজুহাত দিতেও চাই না: শ্রেয়স

আমরা কোনও অজুহাত দেখাতে পারি না। কারণ দিনের শেষে আমরা পেশাদার এবং আমাদের পরিস্থিতি অনুসারে ব্যাট করতে হবে এবং আমাদের তা মেনে চলতে হবে।

IPL 2025: যুদ্ধ এখনও বাকি, হারের জন্য কোনও অজুহাত দিতেও চাই না: শ্রেয়স

শ্রেয়স আইয়ার

শেষ আপডেট: 30 May 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ পর্বের শীর্ষে থেকেই প্লে অফে উঠেছিলেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। কিন্তু কোয়ালিফায়ার-১-এ তাঁরা হেরে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে (Royal Challengers Bengaluru)। এতে যে পাঞ্জাব কিংসের (Punjab Kings) স্বপ্ন শেষ হয়ে গিয়েছে সেটা নয়, তাদের সামনে এখনও সুযোগ আছে। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ও গুজরাত। সেই ম্যাচের জয়ী দলকে হারাতে পারলেই ফাইনালে উঠে পড়বে পাঞ্জাব। তবে দলের এই পরাজয়ে রীতিমতো বিস্মিত হয়েছেন পিবিকেএস অধিনায়ক শ্রেয়স।

শ্রেয়স আইয়ার স্বীকার করে নিয়েছেন, আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে আট উইকেটে হারের পর তাঁর দল সত্যিই "বিস্মিত" (Befuddled) হয়ে গিয়েছিল। তবে শ্রেয়স এখনও তাঁর ঠান্ডা মাথা উঁচু করেই রেখেছেন। তিনি মনে করছেন, তাঁরা যুদ্ধের একটি পর্যায়ে কেবল হেরেছেন, পুরো যুদ্ধে নয়। এখনও তাঁদের সুযোগ রয়েছে (Battle still to be fought)

ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে শ্রেয়স বলেনআরসিবি মাত্র ১৪.১ ওভারে আমাদের ১০১ রানে গুটিয়ে দিয়ে ১০ ওভারেই ম্যাচ জিতে নেয়। তবে আমাদের সামনে আরও একটি সুযোগ রয়েছে আইপিএল ফাইনালে ওঠার জন্য।

পাশাপাশি শ্রেয়স জানিয়েছেন তাঁরা ঠিক পথেই ছিলেন। তিনি মনে করেন না মাঠে তাঁর সিদ্ধান্ত ভুল ছিল। বলেন, "সত্যি বলতেআমার সিদ্ধান্ত নিয়ে আমি সন্দেহ করছি না। আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবেবিশেষ করে এই ধরনের উইকেটে। আমরা এখানে যত ম্যাচ খেলেছিসবগুলিতেই বাউন্সের পরিবর্তন লক্ষ্য করেছি।তবে পাঞ্জাব অধিনায়ক এই লজ্জাজনক পরাজয়ের জন্য কোনও অজুহাত (Excuse) দিতে চাননি।

গতবার কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স। এবার পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করতে পারলে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাবজয়ী অধিনায়ক হবেন তিনি। শ্রেয়স বলেছেন, "আমরা কোনও অজুহাত দেখাতে পারি না। কারণ দিনের শেষে আমরা পেশাদার এবং আমাদের পরিস্থিতি অনুসারে ব্যাট করতে হবে এবং আমাদের তা মেনে চলতে হবে।" 

গতকালের ম্যাচ সম্পর্কে তিনি বলেছেন, "ভুলে যাওয়ার মতো কোনও দিন নয়তবে ড্রয়িং বোর্ডে ফিরে সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। আমরা অনেক উইকেট হারিয়েছি। ভুল-ত্রুটি শুধরে ফিরে আসার প্রতি মনোনিবেশ করতে হবে। পরিকল্পনার দিক থেকে আমরা যা করেছিমাঠের বাইরে আমরা যা করেছি, আমার মনে হয় তা সঠিক ছিল। মাঠে আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। বোলারদের দোষও দেওয়া যায় নাকারণ এটা ছিল ডিফেন্সের জন্য খুবই কম স্কোর।"


```