রাস্তার মতোই ঘরের ভিতরেও দূষণের বিষ কীভাবে ছড়িয়েছে তা এই ভিডিওতেই পরিষ্কার হয়ে গিয়েছে।

দিল্লির রাস্তায় চলাচল করা বাসিন্দাদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে।
শেষ আপডেট: 1 November 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও লাগোয়া এনসিআর এলাকায় বায়ুদূষণ যে কতটা ভয়াবহ আকার নিয়েছে তা শনিবার স্পষ্ট করে দিয়েছে একটি ভাইরাল ছবি। একটি কোম্পানির প্রতিষ্ঠাতা এক্সবার্তায় তাঁর ফ্ল্যাটের যে ভিডিও পোস্ট করেছেন, তাতে দিল্লির রাস্তায় চলাচল করা বাসিন্দাদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। রাস্তার মতোই ঘরের ভিতরেও দূষণের বিষ কীভাবে ছড়িয়েছে তা এই ভিডিওতেই পরিষ্কার হয়ে গিয়েছে।
কপিল ধামা নামে ওই ব্যক্তির অপশনস৩৬০ নামে একটি কোম্পানি আছে। তাঁর ফ্ল্যাটের ভিতরে ২৪ ঘণ্টা চারটি এয়ার পিউরিফায়ার একসঙ্গে চলে। কিন্তু, তিনি যখন ফ্ল্যাটের সদর দরজা খোলেন, তখন দেখা গেল কীভাবে এক মিনিটের মধ্যে বিষাক্ত বাতাসে ঘরের ভিতরটাও ভরে গেল।
ছোট্ট ভিডিওতে কপিল দেখিয়েছেন, তাঁর এয়ার পিউরিফায়ার মেশিনে বন্ধ ঘরের বায়ুদূষণের মাত্রা হয়েছে ৯৭। অর্থাৎ ভিতরে সম্পূর্ণ বিশুদ্ধ বাতাস খেলা করছে। কিন্তু, মোবাইল হাতে করে তিনি প্রধান দরজাটি খোলা মাত্র সেই একই মেশিনে বায়ুদূষণের সূচক চড়চড় করে বাড়তে শুরু করে। শেষে তা ৫০০ ছাড়িয়ে যায়। অর্থাৎ সহনমাত্রার চেয়ে অতি বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায় তাঁর ঘরের ভিতরের দূষণ।
4 purifier running 24x7 at home
Reading while all doors are closed - 100
Just opened main door and touched - 500
Life become hell in NCR and govt is busy in bihar campaign. pic.twitter.com/7b5Zg3QXea— Kapil Dhama (@kapildhama) November 1, 2025
তিনি পোস্টে লিখেছেন, আমার বাড়িতে সাতদিন ২৪ ঘণ্টা ধরে চারটি এয়ার পিউরিফায়ার নাগাড়ে চলে। এনসিআরে বসবাস করা যেন নরক যন্ত্রণা হয়ে উঠেছে। তাঁর তোলা ছবিতেই দেখা গিয়েছে, শুরুতে পিউরিফায়ার দেখাচ্ছে একিউআর মাত্রা ৯৭ এর ঘরে রয়েছে। কিন্তু মেন দরজা খোলার পর থেকেই এক মিনিটের ভিতর তা লাফিয়ে লাফিয়ে ৫০০ ছাড়িয়ে যায়। ১ নভেম্বর পোস্ট করা এই ভিডিও এই খবর লেখা পর্যন্ত ৬.১ লক্ষ লোক দেখে ফেলেছেন। এর সঙ্গে জমা পড়েছে নানাবিধ মন্তব্য। সাধারণ মানুষের দাবি, দীপাবলি থেকেই দিল্লি দূষণের মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে।