Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

দিল্লির বিষবাতাসে বছরে মৃত্যু ১৭ হাজার, হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিসের চেয়ে বেশি প্রাণঘাতী

২০২৩ সালে রাজধানীতে ১৭,১৮৮ জনের মৃত্যু হয়েছে সরাসরি বায়ুদূষণের প্রকোপে। 

দিল্লির বিষবাতাসে বছরে মৃত্যু ১৭ হাজার, হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিসের চেয়ে বেশি প্রাণঘাতী

অতি সূক্ষ্ম বাতাসে ভেসে বেড়ানো দূষক দিনেদিনে মৃত্যু ডেকে আনছে বাসিন্দাদের।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 November 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিষবাতাসের মারণ হাতছানি প্রকাশ্যে এল। ইনস্টিটিউট ফর হেল্থ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (IHME) রিপোর্ট বলছে, ২০২৩ সালে রাজধানীতে ১৭,১৮৮ জনের মৃত্যু হয়েছে সরাসরি বায়ুদূষণের প্রকোপে। এর মানে দিল্লি ও সংলগ্ন এলাকায় সাতটি মৃত্যুর একটি ঘটে দূষণের কারণে। এই রিপোর্টে প্রকাশ, দিল্লির বাতাসে সূক্ষ্ম ধাতুকণার পরিমাণ (PM2.5), অতি সূক্ষ্ম বাতাসে ভেসে বেড়ানো দূষক দিনেদিনে মৃত্যু ডেকে আনছে বাসিন্দাদের।

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (CREA) একটি সমীক্ষা বলছে, ২০২৩ সালে দিল্লিতে মোট মৃত্যুর ১৫ শতাংশের কারণ দূষণজনিত। রিপোর্টে স্পষ্টতই বলা হয়েছে, সাধারণত যে অসুখগুলি মানুষের স্বাস্থ্যঝুঁকি ডেকে আনে, যেমন- হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস কিংবা হাই কোলেস্টেরল, তার থেকে বহু গুণে বিপদের দিল্লির দূষণ মাত্রা।

২০২৩ সালে দিল্লিতে যেসব কারণে মৃত্যু হয়েছে, সেগুলি হল- হাই ব্লাড প্রেসারে মারা গিয়েছেন ১৪,৮৭৪ (১২.৫ শতাংশ), হাই ব্লাড সুগারে ১০,৬৫৩ জন (৯ শতাংশ), হাই কোলেস্টেরল ৭,২৬৭ (৬ শতাংশ), মোটাত্ব ৬,৬৯৮ (৫.৬ শতাংশ)। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতিবছর দিল্লর দূষণের মাত্রা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে অনিদ্রাঘটিত রোগ, ফুসফুসের অসুখ, হার্টের ব্যারাম, স্ট্রোক এবং হাঁপানির মতো প্রাণঘাতী অসুখ।


```