Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

সদ্য স্বামীহারা ‘হট’ এরিকার উষ্ণ-নিবিড় আলিঙ্গনে কাঠগড়ায় ভ্যান্স, উষাকে বিচ্ছেদের জল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সমাজকর্মী চার্লি কার্ককে হত্যা করা হয়েছে গত ১০ সেপ্টেম্বর।

সদ্য স্বামীহারা ‘হট’ এরিকার উষ্ণ-নিবিড় আলিঙ্গনে কাঠগড়ায় ভ্যান্স, উষাকে বিচ্ছেদের জল্পনা

বিশাল জল্পনা চলছে ভ্যান্সের বর্তমান হিন্দু পত্নী উষাকে বিচ্ছেদ দিয়ে এরিকাকে বিয়ে করার সম্ভাবনা নিয়ে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 November 2025 10:52

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সমাজকর্মী চার্লি কার্ককে হত্যা করা হয়েছে গত ১০ সেপ্টেম্বর। তার ঠিক ২০ দিনের মাথায় স্বামীর বিকল্পকে খুঁজে পেয়ে গেলেন সদ্য স্বামীহারা স্ত্রী এরিকা কার্ক। মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে এরিকারই সংস্থার অনুষ্ঠানে উত্তেজক-আকর্ষক পোশাক পরে নিজের মুখে সেকথা ঘোষণা করে বললেন, তাঁর স্বামীর মতোই সমস্ত গুণ এবং স্বভাব একজনের মধ্যে দেখতে পেয়েছি। তিনি আর কেউ নন, জেজি ভ্যান্স। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

স্বামীর শোকসভায় এরিকার হাসি-উচ্ছ্বল মুখ ও তা নিয়ে প্রবল সমালোচনার উঠেছিল কিছুদিন আগেই। এবার খোলা মঞ্চে দাঁড়িয়ে এরিকার এই ঘোষণার পরে নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিকের অনুমান, ওই অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও এরিকা কার্কের আলিঙ্গন ও বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট যে ২০২৬ সালের শেষের দিকে তাঁরা বিয়ে করতে চলেছেন। তিনি লিখেছেন, ভ্যান্স বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে দিলেন, ২০২৬-এর শেষে বিয়ে করছেন চার্লি কার্কের বিধবা পত্নীকে।

মিসিসিপিতে টার্নিং পয়েন্ট ইউএসএ শীর্ষক এক অনুষ্ঠানে ডেকে আনা হয়েছিল ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে। উল্লেখ্য উদ্যোগী সংস্থার বর্তমান সিইও এরিকা নিজে। স্বামীর মৃত্যুর পর তিনিই এখন এটি চালান। সেই অনুষ্ঠান মঞ্চে দুজনের উপস্থিতি ও বিশাল দর্শকমণ্ডলীর সামনে পাশ্চাত্য রীতিকে ছাপিয়ে গিয়ে দুজনের আলিঙ্গন ও এরিকার পোশাক সবকিছু নিয়েই জল্পনা, সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। এমনকী নারী-পুরুষ সম্পর্কের খোলামেলা চিন্তাভাবনার দেশ আমেরিকাতেও। এমনিতেই সেই ভিডিও এবং স্থিরচিত্র ভাইরাল তো হয়েইছে, তার উপর সবথেকে বিশাল জল্পনা চলছে ভ্যান্সের বর্তমান হিন্দু পত্নী উষাকে বিচ্ছেদ দিয়ে এরিকাকে বিয়ে করার সম্ভাবনা নিয়ে।

 Vance announces divorce, marries Charlie Kirk’s widow by the end of 2026. https://t.co/waBOG8EYXi

এই অনুষ্ঠানে এরিকার মঞ্চে প্রবেশের মধ্যেই ছিল অদ্ভুত নাটকীয়তা এবং ইঙ্গিতপূর্ণ। এরিকা পরেছিলেন একটি সাদা রঙের টি শার্ট। যার উপরে লেখা ছিল- ফ্রিডম। তার সঙ্গে তিনি পরেছিলেন, গায়ের সঙ্গে একেবারে সেঁটে থাকা একটি কালো লেদার প্যান্ট। যাতে তাঁর শরীরের নিম্ন বিভাজিকাগুলি অতি স্পষ্টভাবে ফুটে উঠেছিল। এই অনুষ্ঠানে ভ্যান্সের ইন্ট্রোডাকশনে এরিকা বলেন, চার্লির জায়গা কেউ কোনওদিন নিতে পারবে না। কিন্তু, একজনের মধ্যে আমার স্বামীর মতোই সবকিছু দেখতে পেয়েছি এবং তিনি আর কেউ নন, জেডি- ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

 “No one will ever replace Charlie….but I do see some similarities of my husband in JD…Vice President JD Vance” 
~Says Erika Kirk, widow of Charlie Kirk. 

These words seem out of place…much like her leather pants. pic.twitter.com/2SJ384AEWZ

এরপরের চমক অপেক্ষা করছিল দুজনের আলিঙ্গনে। ডিপ ব্লু ক্যাসিক শুট পরা ভ্যান্স মঞ্চে আসার পর দুজনের দুজনের দিকে স্থির দৃষ্টিতে আলিঙ্গন করেন। যা দেখে অনেক মার্কিনই মন্তব্য করেছেন যে, এটা তো চুমু খেতে চাওয়া, আলিঙ্গন কোথায়! কারণ এরিকা চুমু খাওয়ার ভঙ্গিমায় ভ্যান্সের মাথার পিছনের চুলের মধ্য আঙুল গুঁজে তাঁর মুখের কাছে টেনে ধরেছিলেন।

 🚨 BREAKING: Incredible moment as Erika Kirk brings Vice President JD VANCE on stage at University of Mississippi and the two embrace

The crowd is going CRAZY and broke into chants of "USA!" 🇺🇸

"Ole Miss, I got a question - Are, you, READY?" 🔥 pic.twitter.com/fpjI750U08

এসব কাণ্ড দেখে নিউইয়র্ক টাইমসের লেখক শ্যানন ওয়াটস মাথা ঘুরিয়ে দেওয়ার মতো দাবি করেছেন। ওয়াটস এক্স পোস্টে লিখেছেন, পরের বছরের শেষ নাগাদ ভ্যান্স বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে এরিকাকে বিয়ের কথা জানিয়ে দেবেন।


```