সোয়াইমান সিং হাসপাতালের আইসিসি-র ইনচার্জ অনুরাগ ঢাকাদ বলেছেন হাসপাতালের সেকেন্ড ফ্লোরে ট্রমা আইসিসি সেন্টার রয়েছে। সেখানে ৩৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

রাজস্থানে হাসপাতালে আগুন
শেষ আপডেট: 6 October 2025 09:27
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের জয়পুরে সোয়াই মান সিং সরকারি হাসপাতালের আইসিসিইউ-তে রবিবার গভীর রাতে আগুন লাগে (Fire Breaks Out At Jaipur’s Hospital)। তাতে আটজন রোগী মারা গিয়েছেন। আহত বহু। পাঁচজনের অবস্থা গুরুতর।
জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ সোমবার সকালে বলেছেন আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে (Fire Breaks Out At Jaipur’s Hospital)।
সোয়াইমান সিং হাসপাতালের আইসিসি-র ইনচার্জ অনুরাগ ঢাকাদ বলেছেন, হাসপাতালের সেকেন্ড ফ্লোরে ট্রমা আইসিসি সেন্টার রয়েছে। সেখানে ৩৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গভীর রাতে শট সার্কিট থেকে সেখানে আগুন লাগে সেই সঙ্গে দম বন্ধ কর গ্যাস ছড়িয়ে পড়ে আইসিসির কক্ষে। ফলে রোগীদের উদ্ধারের কাজে বিলম্ব হয়। তার মধ্যেই আইসিসিইউর চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়রা রোগীদের অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। ছয় জন রোগীকে অনেকভাবে চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
এদিকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা অশোক গহলত এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন, কি করে একটা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসিসিতে আগুন লাগতে পারে তা বিস্তারিত খতিয়ে দেখা দরকার। কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তা রাজ্যবাসীর জানার অধিকার আছে। অপরাধীর কঠোর সাজা দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
রোগীদের পরিজনেরাও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছে তাতে বেশ কয়েকজন রোগীর প্রয়োজন নির্দিষ্ট অভিযোগ করেছেন গাফিলতির তারা বলেছেন হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যত ছিলই না। জরুরি পরিস্থিতিতে রোগীদের উন্নত স্থানান্তরের ব্যবস্থাও না থাকায় ছয় জন মারা গিয়েছেন। একটি সরকারি হাসপাতালের এমন দুরবস্থা নিয়ে রোগীরা গুরুতর অভিযোগ তুলেছেন। এখনো পর্যন্ত রাজস্থান সরকার এই এই ঘটনা নিয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কেউই এখনো পর্যন্ত মুখ খোলেননি।