Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

অসমের সাত জেলায় ৬৪ লক্ষ ‘অনুপ্রবেশকারী’! দাবি করে শাহ বললেন, কংগ্রেসের ২০ বছরের দান

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষকে অস্ত্র ধরতে হবে না। সেই দায়িত্ব সরকারের। তিনি আশ্বাস দেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার এই কাজ করবে। 

অসমের সাত জেলায় ৬৪ লক্ষ ‘অনুপ্রবেশকারী’! দাবি করে শাহ বললেন, কংগ্রেসের ২০ বছরের দান

অমিত শাহ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 January 2026 17:28

দ্য ওয়াল ব্যুরো: বাংলা নিয়ে যা দাবি করে বিজেপি (BJP), অসম (Assam) নিয়ে সেই একই দাবি করে আরও বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর দাবি, কংগ্রেসের টানা ২০ বছরের শাসনকালে অসমের জনসংখ্যার চরিত্র বদলে গেছে।

শুক্রবার অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) সীমান্তঘেঁষা ধেমাজিতে এক জনসভায় তিনি বলেন, রাজ্যের সাতটি জেলা বর্তমানে প্রায় ৬৪ লক্ষ ‘অনুপ্রবেশকারী’র (Infiltrators) দখলে চলে গেছে। তাঁর বক্তব্য, আসন্ন বিধানসভা নির্বাচনে ফের বিজেপিকে ক্ষমতায় আনলেই এই প্রবণতা রোখা সম্ভব।

শাহের দাবি অনুযায়ী, ধুবরি, বরপেটা, দরং, মরিগাঁও, বঙ্গাইগাঁও, নগাঁও এবং গোয়ালপাড়া - এই সাতটি জেলায় কংগ্রেস আমলের (Congress) দুই দশকে অনুপ্রবেশকারীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। তাঁর কথায়, “এই জেলাগুলিতে আগে অনুপ্রবেশকারী ছিল না। কিন্তু কংগ্রেসের শাসনেই পরিস্থিতি বদলে গেছে।”

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, অনুপ্রবেশ (Infiltrators) ঠেকাতে সাধারণ মানুষকে অস্ত্র ধরতে হবে না। সেই দায়িত্ব সরকারের। তিনি আশ্বাস দেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার এই কাজ করবে। তবে তার জন্য প্রয়োজন রাজনৈতিক সমর্থন। শাহের বার্তা, “অনুপ্রবেশ বন্ধ করতে চাইলে আসন্ন নির্বাচনে আবার বিজেপিকে ভোট দিন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার (Narendra Modi Govt) এবং রাজ্যে টানা দু’টি বিজেপি সরকারের আমলে প্রায় ১ লক্ষ ২৬ হাজার একর জমি ‘অনুপ্রবেশকারীদের দখল’ থেকে মুক্ত করা হয়েছে। এই পদক্ষেপকে তিনি জনসংখ্যাগত পরিবর্তন মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরেন।

অসমের জনজাতি সমাজের প্রসঙ্গও উঠে আসে শাহের বক্তৃতায়। তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন মিসিং সম্প্রদায়ের ভূমিকার কথা। তাঁর মতে, মিসিংদের কঠোর পরিশ্রমী জীবনযাপন এবং সাংস্কৃতিক কাঠামোই উপরের অসমে অনুপ্রবেশ রুখতে স্বাভাবিক বাধা তৈরি করেছে। “আপনাদের বন্দুক ধরতে হবে না। আপনাদের জীবনধারাই অনুপ্রবেশকারীদের এখানে আসতে দেয়নি,” বলেন শাহ।

একই সঙ্গে কংগ্রেস আমলে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর পরিচয় রক্ষায় সমস্যার অভিযোগও তোলেন তিনি। বিজেপি সরকার সেই পরিস্থিতি বদলাতে বদ্ধপরিকর বলে দাবি করে শাহ জানান, মিসিং সম্প্রদায়ের সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য কেন্দ্রের তরফে বিশেষ প্রতিনিধি নিয়োগ করা হয়েছে।

১২৬ আসনের অসম বিধানসভায় চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে নির্বাচন হওয়ার কথা। ২০১৬ সাল থেকে টানা দু’বার ক্ষমতায় থাকা বিজেপি তৃতীয়বারের জন্য সরকার গঠনের লক্ষ্যে এগোচ্ছে। অন্যদিকে, রাজ্য পুনর্দখলের লক্ষ্য নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।


```