Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

পুরীতে ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন লাগিয়েছিল দুষ্কৃতীরা, দিল্লির এইমসে মৃত্যু সেই নির্যাতিতার

 প্রথমে ভুবনেশ্বর, পরে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু শেষরক্ষা করা গেল না। মৃত্যুর কাছে হার মানল নাবালিকা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

পুরীতে ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন লাগিয়েছিল দুষ্কৃতীরা, দিল্লির এইমসে মৃত্যু সেই নির্যাতিতার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 August 2025 00:34

দ্য ওয়াল ব্যুরো: দিনের আলোয় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা (Odisha 15 Year Old Death)। প্রথমে ভুবনেশ্বর, পরে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু শেষরক্ষা করা গেল না। মৃত্যুর কাছে হার মানল নাবালিকা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

গত ২০ জুলাই নির্যাতিতাকে ভুবনেশ্বর থেকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, কিশোরীর শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। তবে গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিশোরীর (Odisha 15 Year Old Death)। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বন্ধুর বাড়িতে যাওয়ার সময় তিন দুষ্কৃতী বাইকে করে এসে ওই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায়। তারপর নদীর ধারে নিয়ে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। জ্বলন্ত অবস্থাতেই কোনওক্রমে দুষ্কৃতীদের কবল থেকে পালিয়ে রাস্তায় ছুটে বেরিয়ে আসে মেয়েটি। দুষ্কৃতীরা তখনই এলাকা ছেড়ে চম্পট দেয়।

নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছিল। পরে এইমস ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে পাঠানো হয় দিল্লির এইমসে।

এই ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, 'রাস্তায় দগ্ধ অবস্থায় দৌঁড়চ্ছিল কিশোরী। মুখে, গলায় বাঁধা কাপড়, হাত বাঁধা (Puri Minor Girl Set Afire Ran With Hands Tied)। সাহায্য চেয়ে ছুটে এসেছিল তাঁর বাড়ির দিকে (Her hands were tied and her mouth gagged)। মেয়েটি খুব কষ্টে বলছিল, ওকে তিনজন মিলে আগুন লাগিয়েছে।'

এই ঘটনার আগেই ওড়িশার বালেশ্বরে এক কলেজ ছাত্রী অভিযোগ করেছিলেন, তাঁকে যৌন হেনস্থা করেছেন কলেজেরই এক অধ্যাপক। কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদে তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শরীরের ৯৫ শতাংশ পুড়েছিল তাঁর। ঘটনার কয়েকদিন পরই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার ঠিক পরপরই পুরীতে এই বর্বরতা।


```