Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সরকারি আধিকারিক সেজে ব্যাঙ্ক প্রতারণা! ৬২ লক্ষ টাকার ভুয়ো ঋণকাণ্ডে বাঁকুড়ার যুবক গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা মূলত নিজেদের সেচ, স্বাস্থ্য ও বন দফতরের আধিকারিক পরিচয় দিয়ে একাধিক ব্যাঙ্ক থেকে মোট ৬টি ব্যক্তিগত ঋণ নেয়। 

সরকারি আধিকারিক সেজে ব্যাঙ্ক প্রতারণা! ৬২ লক্ষ টাকার ভুয়ো ঋণকাণ্ডে বাঁকুড়ার যুবক গ্রেফতার

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 July 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: সরকারি আধিকারিক সেজে (Government Official) ভুয়ো পরিচয়পত্র ও বেতনের নথি জমা দিয়ে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে এক প্রতারণা চক্রের বিরুদ্ধে (Fraud)। ইতিমধ্যেই বাঁকুড়ার (Bankura) সোনামুখী থেকে আকাশ ধীবর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২১ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা মূলত নিজেদের সেচ, স্বাস্থ্য ও বন দফতরের আধিকারিক পরিচয় দিয়ে একাধিক ব্যাঙ্ক থেকে মোট ৬টি ব্যক্তিগত ঋণ নেয়। প্রত্যেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছিল জাল পরিচয়পত্র, ভুয়ো বেতনপত্র এবং চাকরির কাগজপত্র। সব মিলিয়ে প্রতারণার পরিমাণ ৬২ লক্ষ টাকা।

তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখে প্রতিটি ব্যাঙ্ক শাখা, যোগাযোগ করে সংশ্লিষ্ট ব্যাঙ্ককর্মীদের সঙ্গে। তারপরেই উঠে আসে বাঁকুড়া ও বর্ধমানের এক চক্রের নাম। তাদের খোঁজে দুর্গাপুর, বাঁকুড়া-সহ একাধিক জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান।

অবশেষে মঙ্গলবার রাতে সোনামুখী থেকে ধরা পড়ে আকাশ ধীবর (২৮)। পুলিশ জানায়, ঋণের জন্য প্রয়োজনীয় ভুয়ো নথিপত্র তৈরির মূল কারিগর সে-ই। এই কাজের জন্য বাকি অভিযুক্তদের কাছ থেকে মোটা টাকার পারিশ্রমিকও পেত আকাশ।

পুলিশের দাবি, ধৃতের কাছ থেকেই মিলেছে প্রতারণায় ব্যবহৃত বেশ কিছু নথি ও প্রায় ২১ লক্ষ টাকা নগদ। আকাশকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হলেও এখনও তাদের সন্ধান মেলেনি।

বুধবার তাকে কলকাতার আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানায়। গোটা ঘটনার পেছনে আরও বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
 


```