Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যদি আবার ফিরে আসে! চিতাবাঘ ধরা পড়েছে, তবু আতঙ্ক কাটছে না মাঝেরডাবরী চা বাগানে

রাত বাড়তেই চা বাগানে ফের আতঙ্কের ছবি!

যদি আবার ফিরে আসে! চিতাবাঘ ধরা পড়েছে, তবু আতঙ্ক কাটছে না মাঝেরডাবরী চা বাগানে

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 July 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ বন দফতরের টোপে ধরা দিয়েছে আতঙ্কের উৎস। মাঝেরডাবরী (Majherdabri Tea Garden) চা বাগানের ৪ নম্বর সেকশনে  মঙ্গলবার রাত দশটা নাগাদ এক পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘকে (Leopard) ধরেছে বন দফতর। 

টোপ হিসেবে খাঁচায় রাখা হয়েছিল ছাগল। তাতেই বন্দি চিতাবাঘ। খানিক স্বস্তির নিঃশ্বাস ফেললেও রাত বাড়তেই চা বাগানে ফের আতঙ্কের ছবি! যদি আবার সে ফিরে আসে!

গত এক সপ্তাহের বেশি সময় ধরে বাগানে দাপিয়ে বেরিয়েছে চিতাবাঘটি। চিতাবাঘের আক্রমণে তিন জন শ্রমিক আহত হয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছয় যে, শ্রমিকদের একাংশ কাজে আসাই বন্ধ করে দেন।

বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর জানান, “একটি চিতাবাঘ ধরা পড়েছে, এটা নিঃসন্দেহে স্বস্তির খবর। তবে এখনও পুরোপুরি নিশ্চিন্ত নই। আমাদের ধারণা, বাগানের নালার ধারে চিতাবাঘের আরও কয়েকটি শাবক লুকিয়ে থাকতে পারে।”

সেক্ষেত্রে চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছাড়া হলেও শাবকদের খোঁজে সে ফের মাঝেরডাবরী চা বাগানের ৪ নম্বর সেকশনে হাজির হতে পারে বলে আশঙ্কা করছেন বনকর্তারাও।

বন দফতর সূত্রে খবর, বাগানের তিনটি গুরুত্বপূর্ণ সেকশনে ইতিমধ্যেই রাখা হয়েছে তিনটি খাঁচা। মঙ্গলবার রাতে তার একটিতেই ধরা পড়ে চিতাবাঘটি। বন দফতরের তরফে নজরদারি জারি থাকলেও শ্রমিকদের মন থেকে আতঙ্ক এখনও কাটেনি। আতঙ্ক দূর করতে বন দফতরের তরফে বাগানে অস্থায়ীভাবে ক্যাম্পও তৈরি করা হতে পারে বলে খবর।


```