Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রিসেপশনিস্টের চাকরিতে যোগ দিতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর! কোচিং সেন্টারের কর্ণধার আটক

 চুঁচুড়া স্টেশন রোডে একটি কোচিং সেন্টারে এই ঘটনার পরেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রিসেপশনিস্টের চাকরিতে যোগ দিতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর! কোচিং সেন্টারের কর্ণধার আটক

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 10 January 2026 17:42

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রিসেপশনিস্টের চাকরিতে (Receptionist job) যোগ দিতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল এক তরুণীর। অভিযোগ, কিছু বোঝার আগেই কোচিং সেন্টারের (Coaching center) কর্ণধার তাঁর শ্লীলতাহানি করে। চুঁচুড়া স্টেশন (Chunchura Station) রোডে একটি কোচিং সেন্টারে এই ঘটনার পরেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা গেছে, টেলিফোনে ডাক পেয়ে শুক্রবার ওই কোচিং সেন্টারে চাকরির ইন্টারভিউ (Job Interview) দিতে গিয়েছিলেন ভদ্রেশ্বরের বাসিন্দা ওই তরুণী। তিনি জানান, শুক্রবার তাঁর মা সঙ্গেই ছিলেন। সব কিছু ঠিক হওয়ার পর শনিবার কাজে যোগ দিতে বলা হয়েছিল তাঁকে। সেই মতো এদিন সকালে একাই কাজে যোগ দিতে আসেন ওই তরুণী।

নির্যাতিতার অভিযোগ, কর্ণধার সে সময় সেন্টারে একাই ছিলেন। তাঁকে কাজ বুঝিয়ে দেওয়ার অছিলায় খারাপ স্পর্শ করতে শুরু করে। ঘরের আলো নিভিয়ে ছিটকিনি আটকে দিয়ে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। ভয় পেয়ে কোনও ভাবে দরজার ছিটকিনি খুলে খালি পায়ে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসেন ওই তরুণী। ছুটতে ছুটতে চুঁচুড়া স্টেশনে পৌঁছে যান।

স্টেশন লাগোয়া এলাকায় এক টোটো চালকের সাহায্যে ওই এলাকার দুই মহিলাকে গোটা ঘটনা জানান। তরুণীর ব্যাগ-জুতো- মোবাইল সব সেন্টারেই পড়েছিল। এরপর ওই দুই মহিলা তরুণীর বাড়িতে খবর দেন। স্থানীয় বাসিন্দারা ঘটনা জানতে পেরে সংস্থার অফিসে চড়াও হয়। অভিযুক্তকে চড়থাপ্পড় মারে। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। পরে তরুণীর বাবা এসে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।


```