Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভূত তাড়ানোর নামে মধ্যযুগীয় বর্বরতা, দড়ি বেঁধে যুবকের গায়ে আগুনের ছ্যাঁকা দিল ওঝা!

গ্রামের বেশিরভাগ মানুষ প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে খবর পৌঁছতে তৎপর হয় বিজ্ঞান মঞ্চ।

ভূত তাড়ানোর নামে মধ্যযুগীয় বর্বরতা, দড়ি বেঁধে যুবকের গায়ে আগুনের ছ্যাঁকা দিল ওঝা!

ওঝার কাণ্ড (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 9 January 2026 19:37

দ্য ওয়াল ব্যুরো: ভূত তাড়ানোর নামে অকথ্য নির্যাতন, আজকের বিজ্ঞানমনস্ক যুগেও এমন ঘটনা যে ঘটতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখাল কালনা (Kalna)। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনা ২ ব্লকের (Kalna II Block) বৈদ্যপুর পঞ্চায়েতের (Baidyapur Panchayat) তালা গ্রামে (Tala Village) এক যুবকের উপর চালানো হল মধ্যযুগীয় বর্বরতা। গুঞ্জন, বাড়ির এক প্রাক্তন সদস্যের পিণ্ড (Pinda) না দেওয়ায় সেই ‘ভূত’ না কি ভর করেছে যুবকের শরীরে। আর সেই ভূত তাড়াতেই ওঝার কথায় হাতে-পায়ে দড়ি বেঁধে গায়ে দেওয়া হল আগুনের ছ্যাঁকা।

ঘটনাটি প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া ছবিতে। দেখা যাচ্ছে, বছর ২২-এর ওই যুবকের হাত-পা বাঁধা, শরীরে আগুনের ছ্যাঁকা দেওয়া হচ্ছে। যন্ত্রণায় আর্তনাদ করলেও ‘ভূতে ধরেছে’ বলে কেউ এগিয়ে আসেননি। ঘরের ভিতরে কাপড়ের আড়ালে টানা দু’দিন ধরে চলে এই নির্যাতন।

এই ঘটনার নেপথ্যে গ্রামেরই এক মহিলা ওঝা (Ojha) বলে অভিযোগ। ছবি ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আজকের দিনে কুসংস্কার (Superstition) আর অন্ধবিশ্বাসের (Blind Faith) জেরে এমন অত্যাচারে হতবাক অনেকেই। যদিও অভিযুক্ত মহিলা ওঝা ঘটনার পর থেকেই পলাতক।

সবচেয়ে চমকে দেওয়ার বিষয়, যুবকের মা নিজেও এই ভূতের বিষয়টি মেনে নিয়েছেন এবং তাঁরাই দাবি করেন, অনেক আগে পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছিল, কিন্তু কোনও কারণে তাঁর পিণ্ড দেওয়া হয়নি। তাই তাঁদেরে ছেলেকে ভূতে ধরেছে। এই বিশ্বাস থেকে ওঝার শরণাপন্ন হওয়া এবং এই ভয়ংকর অত্যাচার।

গ্রামের বেশিরভাগ মানুষ প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে খবর পৌঁছতে তৎপর হয় বিজ্ঞান মঞ্চ (Science Forum)। কুসংস্কারের কবল থেকে যুবককে বাঁচাতে এগিয়ে আসেন সংগঠনের সদস্যরা। কালনার বিজ্ঞান মঞ্চের সহকারী সভাপতি তাপস কুমার কার্ফা (Tapas Kumar Karfa) বলেন, “একবিংশ শতকে ভূতের অস্তিত্ব মানা যায় না। পুলিশ, প্রশাসন, পঞ্চায়েত এবং এলাকার সচেতন নাগরিকদের একযোগে এমন ঘটনা রুখতে হবে। না হলে এই বর্বরতা বারবার ফিরে আসবে।”

বিজ্ঞান মঞ্চ জানিয়েছে, এই প্রথম নয়। এর আগেও ২০২৫ সালের জানুয়ারি মাসে ওই পঞ্চায়েত এলাকায় ভূতের আতঙ্ক ছড়িয়েছিল। বৈদ্যপুর রথতলা (Baidyapur Rath Tala) এলাকায় মানুষ দরজা-জানালা বন্ধ করে গৃহবন্দি হয়ে পড়েছিলেন। তখন সচেতনতার প্রচার চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তবু ফের সেই অন্ধবিশ্বাস। আর তার জেরে এক যুবকের উপর অকথ্য অত্যাচার। প্রশ্ন উঠছেই, এটা কি শুধু একটি গ্রামের গল্প, না কি সমাজের ভিতরে লুকিয়ে থাকা ভয়ংকর বাস্তবের নগ্ন ছবি?


```