Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

‘এবার খেলা শেষ, উন্নয়ন শুরু’, বাঁকুড়ায় প্রচারে এসে ভাঙা ভাঙা বাংলা বলে ভোটারদের মন জয়ের চেষ্টা যোগীর

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলা আর চুপ থাকবে না। এবার খেলা শেষ, উন্নয়ন শুরু।”

‘এবার খেলা শেষ, উন্নয়ন শুরু’, বাঁকুড়ায় প্রচারে এসে ভাঙা ভাঙা বাংলা বলে ভোটারদের মন জয়ের চেষ্টা যোগীর

যোগী আদিত্যনাথ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 April 2026 20:39

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ার ভ্যাপসা দুপুরে গেরুয়া শিবিরের (BJP News) মেজাজ এক ধাক্কায় কিছুটা বাড়িয়ে দিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার সোনামুখীর নির্বাচনী জনসভা (West Bengal Assembly Election) থেকে তৃণমূল (TMC) সরকারের দুর্নীতি ও ‘মাফিয়ারাজ’ নিয়ে যেমন গর্জে উঠলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (UP CM Yogi Adityanath), তেমনই বাঙালির মন জিততে ভাষণ দিলেন বাংলা ভাষায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলা আর চুপ থাকবে না। এবার খেলা শেষ, উন্নয়ন শুরু।”

‘মুসলিম ভোটব্যাঙ্ক’ ও ওপার বাংলা প্রসঙ্গ

প্রায় ২৫ মিনিটের ভাষণে যোগীর নিশানায় ছিল তৃণমূলের তথাকথিত ‘তুষ্টিকরণের রাজনীতি’। বাংলাদেশে হিন্দু দলিতদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা টেনে এনে তিনি বলেন, “বাংলাদেশে এক হিন্দু দলিতকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। বিজেপি তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতাদিদি চুপ ছিলেন। তাঁর ভয়, প্রতিবাদ করলে পাছে মুসলিম ভোটব্যাঙ্ক হাতছাড়া হয়ে যায়।” পাশাপাশি, বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ তুলে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকেও স্মরণ করেন তিনি।

নিজের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে বাংলার বর্তমান অবস্থার তুলনা টানেন যোগী। তাঁর দাবি, আট-নয় বছর আগে উত্তরপ্রদেশের অবস্থাও বর্তমান বাংলার মতোই শোচনীয় ছিল। কিন্তু ডবল ইঞ্জিন সরকার আসার পর সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। মাফিয়াদের দাপট কমেছে। সোনামুখীর ভিড় ঠাসা জনতাকে সাক্ষী রেখে হুঙ্কার দিয়ে বলেন— “উত্তরপ্রদেশে এখন আর তুষ্টিকরণ হয় না, এখন সন্তুষ্টিকরণ হয়। সব মাফিয়াকে জাহান্নামের যাত্রায় পাঠানো হয়েছে। এখন ওখানে সবাই সুরক্ষিত।”

বাংলার যুবকদের কর্মসংস্থান এবং থমকে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে বিজেপিকেই একমাত্র বিকল্প হিসেবে তুলে ধরেন যোগী। তিনি সাফ জানান, উত্তরপ্রদেশের মতো বাংলাতেও মাফিয়ারাজ খতম করতে হলে এবং সুশাসন ফেরাতে হলে বিজেপি সরকার গড়া জরুরি। ভাঙা ভাঙা বাংলায় তাঁর ‘খেলা শেষ’ হওয়ার বার্তা আদতে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল।


```