Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বনগাঁ হাসপাতালে নজিরবিহীন অস্ত্রোপচার, মহিলার টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে খুশি চিকিৎসকরাও

এই জটিল সার্জারি পরিচালনা করেন হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডা: স্বপন মণ্ডল এবং অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ তথা হাসপাতালের সুপার ডা: কৃষ্ণচন্দ্র বড়াই।

বনগাঁ হাসপাতালে নজিরবিহীন অস্ত্রোপচার, মহিলার টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে খুশি চিকিৎসকরাও

জটিল অস্ত্রোপচারে সাফল্য

শেষ আপডেট: 4 July 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁ মহকুমা ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Bongaon Hospital) প্রথমবারের মতো জটিল অস্ত্রোপচার (Operation) করে চিকিৎসা পরিষেবায় মাইলফলক ছুঁল হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সফলভাবে এক মহিলার টোটাল হিপ রিপ্লেসমেন্ট (Total Hip Replacement) অস্ত্রোপচার হয়েছে। এই জটিল সার্জারি পরিচালনা করেন হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডা: স্বপন মণ্ডল এবং অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ তথা হাসপাতালের সুপার ডা: কৃষ্ণচন্দ্র বড়াই।

হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন। আপাতত কিছুদিন হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হবে তাঁকে। চিকিৎসকদের মতে, এই ধরনের জটিল অস্ত্রোপচার সাধারণত বড় শহরের মেডিক্যাল কলেজ বা প্রাইভেট হাসপাতালেই হয়ে থাকে। বনগাঁর মতো জেলা শহরের সরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার সফলভাবে হওয়াটা নিঃসন্দেহে এক বড় সাফল্য।

রোগী জ্যোৎস্না দাস (৩৫), নদিয়ার গাংনাপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বাতজনিত সমস্যায় ভুগছিলেন। তিন মাস আগে হঠাৎ পড়ে গিয়ে পায়ে আঘাত পান। এরপর বনগাঁ হাসপাতালে অস্থিবিশেষজ্ঞ স্বপন মণ্ডলের পরামর্শ নেন এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে তাঁর প্রাথমিক অস্ত্রোপচার করা হয়। কিন্তু কিছুদিন আগে ফের হঠাৎ পড়ে যাওয়ায় তাঁর হিপ জয়েন্ট সরে যায়। চিকিৎসক জানান, টোটাল হিপ রিপ্লেসমেন্ট ছাড়া উপায় নেই। কিন্তু এই অস্ত্রোপচারের খরচ অত্যন্ত বেশি। সেই কারণেই চিকিৎসক সিদ্ধান্ত নেন, সরকারি হাসপাতালেই বিনামূল্যে অপারেশন করা হবে।

হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সহায়ক কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় মহিলার অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের ফলে আগামী দিনে রোগীদের আর কলকাতায় কিংবা বাইরে যেতে হবে না। বনগাঁ হাসপাতালেই জটিল অর্থোপেডিক অস্ত্রোপচার সম্ভব।


```