Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বয়স বাধা নয়! ৯২ বছরে বাইপাস-পেসমেকার একসঙ্গে, সফল অস্ত্রোপচারে আশার আলো দেখছেন চিকিৎসকরা

অস্ত্রোপচারের পর রোগী একদম সুস্থ আছেন বলে জানিয়েছেন ডাক্তাররা। জটিল এই অস্ত্রোপচারটি হয়েছে চেন্নাইয়ের এক হাসপাতালে।

বয়স বাধা নয়! ৯২ বছরে বাইপাস-পেসমেকার একসঙ্গে, সফল অস্ত্রোপচারে আশার আলো দেখছেন চিকিৎসকরা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 May 2025 19:19

দ্য ওয়াল ব্যুরো: বয়স একটু বেশির দিকে চলে গেলে সাধারণত অপারেশনের মতো কাটাছেঁড়ার সিদ্ধান্ত নিতে চান না ডাক্তাররা। তাও বয়স যদি হয় ৯২! এই বয়সের এক রোগীর শরীরে একসঙ্গে চারটি রক্তনালির ‘বিটিং হার্ট বাইপাস সার্জারি’ (Beating heart bypass) এবং একইসঙ্গে ‘পেসমেকার ইমপ্লান্টেশন’ (Pacemaker implantation) সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

জটিল এই অস্ত্রোপচারটি হয়েছে চেন্নাইয়ের (Chennai) এক হাসপাতালে। রোগী নিজে একজন অবসরপ্রাপ্ত গাইনোকোলজিস্ট। তাঁর ডায়াবেটিস থাকলেও তা ছিল মাত্রার মধ্যেই এবং সামগ্রিকভাবে তিনি সুস্থই ছিলেন। সাতদিন পর সুস্থ অবস্থায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়।

কী এই ‘বিটিং হার্ট বাইপাস’ (Beating heart bypass)?

বিটিং হার্ট বাইপাস সার্জারি (অথবা অফ-পাম্প করোনারি আর্টারি বাইপাস-Off-pump coronary bypass) একটি উন্নততর কার্ডিয়াক পদ্ধতি, যেখানে হার্টের কাজ সাময়িকভাবে থামিয়ে নয় বরং হার্টের কাজ প্রাকৃতিক উপায়ে চলাকালীন পরিস্থিতিতেই বাইপাস করা হয়। এই পদ্ধতিতে হার্ট-লাং মেশিন ব্যবহার না করে বিশেষ স্টেবিলাইজার দিয়ে হার্টের নির্দিষ্ট অংশ স্থির রাখা হয়।

বয়সজনিত ঝুঁকি, ডায়াবেটিস, কিডনি সমস্যা বা ফুসফুসের অসুখ থাকা রোগীদের জন্য এটি তুলনামূলকভাবে নিরাপদ ও দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে সাহায্য করে।

এই জটিল সার্জারিটি সম্পন্ন করেছেন চেন্নাইয়ের SIMS-এর কার্ডিয়াক ও অ্যাডভান্সড অ্যাওর্টিক ডিজিজ ইনস্টিটিউট-এর ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট ড. ভি ভি বাশি, যাঁর কেরিয়ারের যাত্রাপথ ৪৫ বছরেরও বেশি এবং ইতিমধ্যেই ২০,০০০-এরও বেশি হৃদরোগের অস্ত্রোপচারের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

কী বলছেন চিকিৎসকরা?

ড. বাশি বলেন, ‘আমার দীর্ঘ ৪৫ বছরের কেরিয়ারে এই অস্ত্রোপচারটি ছিল একদম অন্যরকম। ৯২ বছর বয়সি এক রোগীর উপর একসঙ্গে বিটিং হার্ট বাইপাস ও পেসমেকার ইমপ্লান্টেশন শুধু বিরলই নয়, বরং আধুনিক হৃদরোগ চিকিৎসার উন্নতির প্রতীক। রোগীর কার্ডিয়াক ব্লকেজ এবং স্লো হার্টবিট- দুই সমস্যার জন্য আলাদা আলাদা চিকিৎসা দরকার ছিল। কিন্তু আমরা একটি অপারেশনে দুটোরই সমাধান করতে পেরেছি, তাও কোনও জটিলতা ছাড়াই।’

অস্ত্রোপচারের পর রোগী একদম সুস্থ আছেন বলে জানিয়েছেন ডাক্তাররা। আধুনিক প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে বেশি বয়সেও এই ধরনের জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে আশার আলো দেখছেন চিকিৎসকমহল।


```