Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উলুবেড়িয়ায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার, বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম দুই

ডাম্পারটিকে আটক করেছে পুলিশ, তবে দুর্ঘটনার পরই চালক পালিয়ে যায়। তাঁকে খুঁজতে তল্লাশি চলছে। এদিকে এদিন ভোরে কিছু সময়ের জন্য মুম্বই রোডে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি সামলে নেয়।

উলুবেড়িয়ায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার, বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম দুই

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 November 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোরে উলুবেড়িয়ায় মুম্বই রোডের পানপুর মোড়ে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Uluberia accident)। দ্রুতগামী একটি ডাম্পার বাইকে ধাক্কা মারায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম হয়েছেন মৃতার স্বামী ও কন্যা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সীমা দত্ত (৩৮)। তিনি মূলত ঝাড়গ্রামের সাঁকরাইলের বাসিন্দা হলেও বর্তমানে হাওড়ার লিলুয়ায় থাকতেন। এদিন সকালে স্বামী মাধব দত্ত ও মেয়েকে নিয়ে বাইকে করে ঝাড়গ্রাম যাচ্ছিলেন সীমাদেবী। সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁদের বাইক উলুবেড়িয়ার পানপুর মোড়ের কাছে পৌঁছতেই দুর্ঘটনা ঘটে। একটি ডাম্পার হঠাৎই তীব্র গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের বাইকে (dumper hits bike)।

দুর্ঘটনার জেরে তিনজনই বাইক থেকে ছিটকে পড়েন রাস্তায়। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সীমা দত্তর মাথার উপর দিয়ে চলে যায় ডাম্পারের চাকা (Uluberia accident)। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হন মাধব দত্ত ও তাঁর কন্যা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়া থানার ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ডাম্পারটিকে আটক করেছে পুলিশ, তবে দুর্ঘটনার পরই চালক পালিয়ে যায়। তাঁকে খুঁজতে তল্লাশি চলছে। এদিকে এদিন ভোরে কিছু সময়ের জন্য মুম্বই রোডে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি সামলে নেয়। পরে ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই রাস্তায় ভারী যানবাহন প্রায়ই অতিরিক্ত গতিতে চলে। এলাকায় ট্রাফিক নজরদারি না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো ও নিয়মিত পুলিশি টহল প্রয়োজন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে। পাশাপাশি, কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলেছে— রাজ্যের ব্যস্ত সড়কগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর? এক মুহূর্তের বেপরোয়া গাড়ি চালানো কতগুলো পরিবারের জীবন মুহূর্তে ওলটপালট করে দিতে পারে, সেই করুণ ছবিই দেখা গেল উলুবেড়িয়ায়।


```