Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু, SIR আতঙ্কে বিষ খেয়ে আত্মঘাতী! অভিযোগ পরিবারের

তামিলনাড়ুর তাঞ্জাভুরে ধান কাটার কাজে গিয়ে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তবে পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন বিমলবাবু। 

ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু, SIR আতঙ্কে বিষ খেয়ে আত্মঘাতী! অভিযোগ পরিবারের

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 1 November 2025 22:36

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের জামালপুরের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিমল সাঁতরা (৫৮)। তামিলনাড়ুর তাঞ্জাভুরে ধান কাটার কাজে গিয়ে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তবে পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন বিমলবাবু। সেই মানসিক চাপ থেকেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।

পরিবারের অভিযোগ, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে ‘এসআইআর’ ঘোষণার পর বিমলবাবু খুব চিন্তায় পড়ে যান, তাঁর সব নথিপত্র ঠিকঠাক আছে কি না, ভবিষ্যতে কোনও সমস্যা হবে কি না, এই নিয়ে তিনি প্রচণ্ড ভয় পাচ্ছিলেন। মৃতের ছেলে বাপি সাঁতরার কথায়, “বাবা খুব চিন্তা করতেন। বলতেন, যদি কিছু কাগজে সমস্যা হয়, তাহলে কী হবে? সেই চিন্তায়ই অসুস্থও হয়ে পড়েছিলেন।”

তামিলনাড়ুর তাঞ্জাভুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। পরে প্রশাসনের উদ্যোগে বিমল সাঁতরার দেহ বিমানে কলকাতায় আনা হয় এবং সেখান থেকে গাড়িতে করে জামালপুরের নবগ্রাম ওড়িশা পাড়ার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এদিন এলাকায় তাঁর দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার ও প্রতিবেশীরা।

বিমলবাবুর বাড়িতে যান জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক মাঝি ও দলের অন্যান্য নেতারা। অলোকবাবুর অভিযোগ, “এসআইআর নিয়ে গরিব মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ বন্ধ করে গরিব মানুষকে বিপদে ফেলেছে।”

অন্যদিকে, বিজেপি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। পাল্টা বিজেপির উত্তর, “তৃণমূলের দাবি হাস্যকর। কেউ অসুস্থ হয়ে মারা গেলেও তারা এখন এসআইআরকে দায়ী করছে। এসআইআর নিয়ে সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশন ও প্রশাসন তা বারবার জানিয়েছে।”

এই প্রথম নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘এসআইআর আতঙ্কে’ আত্মঘাতী হওয়ার কয়েকটি অভিযোগ সামনে এসেছে। তবে সেগুলির কোনওটাই এখনও সরকারিভাবে প্রমাণিত নয়। প্রশাসনের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু আতঙ্কের কোনও কারণ নেই।

এসআইআর ইস্যুতে আগামী মঙ্গলবার থেকেই পথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ নভেম্বর দুপুর দেড়টা নাগাদ বিআর আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত তৃণমূলের মিছিল হবে। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই বাংলায় এসআইআর শুরু হবে। 


```