Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

SIR: 'বিজেপি কি জেতার জন্যই এসআইআর করাচ্ছে?' দ্য ওয়ালের সাক্ষাৎকারে বড় প্রশ্ন দেবাংশুর

বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করে আসছেন, রাজ্যের ভোটার তালিকায় বহু বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা ঢুকে পড়েছে।

SIR: 'বিজেপি কি জেতার জন্যই এসআইআর করাচ্ছে?' দ্য ওয়ালের সাক্ষাৎকারে বড় প্রশ্ন দেবাংশুর

দেবাংশু ভট্টাচার্য

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 November 2025 00:27

সৌম্যদীপ সেন

এসআইআরের (SIR) প্রক্রিয়া শুরু হয়ে গেছে রাজ্যে (West Bengal)। আগামী ৪ তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। এই মুহূর্তে রাজ্য-রাজনীতি উত্তাল এই ইস্যুটিকেই কেন্দ্র করে। আর উত্তেজক পরিস্থিতির আগুনে আরও ঘি ঢাললেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। প্রশ্ন তুললেন - বিজেপি (BJP) কি ভোটে জেতার জন্যই এসআইআর করছে?

না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি - নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অমিত শাহদের (Amit Shah) টার্গেট এটাই! এসআইআর নিয়ে এমনই ধারণা ব্যক্ত করলেন তৃণমূল যুব নেতা (TMC)। তাঁর মতে, এসআইআর আদতে গরিবদের বঞ্চিত করবে, হিন্দুদের বোকা বানাবে। দেবাংশু বলছেন, ''ওরা বলছে এসআইআর হলে বিজেপি জিতবেই। তাহলে কি জেতার জন্যই এসআইআর করছে?'' দেবাংশুর এও দাবি, এনআরসি আর এসআইআর যে এক, তা প্রতি পদে প্রমাণ করে দিচ্ছে বিজেপি।

 

বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বারবার দাবি করে আসছেন, রাজ্যের ভোটার তালিকায় বহু বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা (Rohingya) ঢুকে পড়েছে। অন্তত দেড় কোটি নাম বাদ যাবে এসআইআর হলে। এই দাবির পাল্টা দেবাংশুর বক্তব্য, ''গোটা বিশ্বে রোহিঙ্গার সংখ্যা ১৭ লক্ষ। আর শুভেন্দু বলছেন বাংলাতেই নাকি দেড় কোটি আছে। তাহলে মনে হয় শুভেন্দু নিজের বাড়িতে রোহিঙ্গা চাষ করছেন। আর বিজেপির পার্টি অফিস হচ্ছে তার কারখানা।''

বিএলও-রা যেদিন থেকে বাড়ি বাড়ি যাবেন সেই দিনই অর্থাৎ ৪ তারিখই এসআইআর ইস্যুতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন, কোনও প্রকৃত ভোটারের নাম বাদ গেলেই বৃহত্তর আন্দোলন হবে। আর দেবাংশু বলছেন - নরেন্দ্র মোদী-অমিত শাহ যদি সূর্য থেকে আসা অতিবেগুনী রশ্মি হন, পশ্চিমবঙ্গ যদি আমাদের হাতের চামড়া হয়, তাহলে আমাদের ওজোন লেয়ারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে খবর, ৪ তারিখ দুপুর দেড়টায় রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত বিশাল মিছিল করবে শাসকদল (TMC)। মিছিলের নেতৃত্বে থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

স্বভাবতই, ওই মিছিল থেকে মমতা-অভিষেক কী বার্তা সামনে আনেন, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে। তৃণমূলের নেতৃত্বের বক্তব্য, এই মিছিলের মূল লক্ষ্য, “গণতন্ত্র রক্ষার বার্তা দেওয়া এবং বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো।”


```